‘৩০০ টাকায় তৈরি জার্সি ১১৫০ টাকায় কিনতে হবে কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ২০:২৮আপডেট : ২২ মে ২০১৯, ২০:৩৮

সংবাদ সম্মেলনে ‍দুই ধরনের জার্সিই দেখানো হয় বাংলাদেশ দলের জার্সি নকল করে চড়া দামে বিক্রি বন্ধে এবার উদ্যোগ নিয়েছে বিসিবি। লাল-সবুজ জার্সিকে সহজলভ্য ও সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মাত্র চারটি প্রতিষ্ঠানকে দিয়ে বিক্রির ব্যবস্থা নিয়েছে বোর্ড। কিন্তু হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে জার্সি বেচায় আপত্তি জানিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।

বিসিবির অনুমোদন সাপেক্ষে দেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় সব আউটলেটে এবার বিক্রি হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। ক্রেতা সাধারণের জন্য সুযোগ থাকছে অনলাইন স্টোর থেকে পছন্দের জার্সি কেনার। এছাড়া ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডি নামে দুই অনলাইন প্রতিষ্ঠান থেকে ক্রেতারা জার্সি কেনার সুযোগ পাবেন। কিন্তু কেবল এই চারটি প্রতিষ্ঠানেই কেন জার্সি বিক্রি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের ক্রীড়াপণ্য বিক্রয়কারী ও আমদানিকারক প্রতিষ্ঠানটি।

তাদের দাবি চারটি প্রতিষ্ঠানের কাছে জার্সি বিক্রির স্বত্ব না রেখে তা সবার জন্য উন্মুক্ত করা হোক। এছাড়া জার্সির ‘চড়া মূল্য’ নিয়েও তাদের আপত্তি। ৩০০ টাকায় তৈরি জার্সি ১১৫০ টাকায় কিনতে হবে কেন? এসব প্রশ্ন রেখে বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই সমস্যার প্রতিকার চেয়েছেন।

তারা সব জায়গায় সবার মাধ্যমে জার্সি বিক্রি করার সুযোগ চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও লিখিতভাবে আবেদন জানিয়েছে অ্যাসোসিয়েশনটি।

বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেছেন, ‘আমাদের তিন হাজার দোকান ও কারখানা আছে। কেন আমরা সবাই মিলে বাংলাদেশ দলের জার্সি বিক্রি করতে পারবো না! একটি সিন্ডিকেট এটা নিয়ন্ত্রণ করছে। আমরা এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার আবেদন করছি, যেন সারা দেশে তৃণমূল পর্যায়ে সবাই সুলভ মূল্যে জার্সি কিনতে পারে। কেন না এই জার্সির সঙ্গে দেশের আবেগ জড়িয়ে আছে। এছাড়া তারা তো দেশে সবার জন্য জার্সি বানাতে পারবে না, দিতেও পারবে না। আমাদের পক্ষে মান বজায় রেখে ৪০০ টাকায় জার্সি দেওয়া সম্ভব। তাহলে আমরা বানিয়ে বিক্রি করলে সমস্যা কোথায়?’

সংবাদ সম্মেলনে দুই ধরনের জার্সিই তুলে ধরে এই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমরা বিশ্বকাপ ফুটবলে জার্সি বিক্রি করে থাকি। তাহলে ক্রিকেট বিশ্বকাপের জার্সি কেন বিক্রি করতে পারবো না। ক্রিকেট বোর্ড সহ সবার এই বিষয়ে এগিয়ে আসা উচিত। অন্তত সাধারণ মানুষের কথা ভেবে নতুন করে সিদ্ধান্ত নেওয়া উচিত তাদের।’

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম পাটোয়ারী ও সহ-সভাপতি আব্দুল হক সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের