বৃষ্টিতে হলো না বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, ১৯:০৯আপডেট : ২৬ মে ২০১৯, ২২:২৭

বৃষ্টিতে হলো না বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ কার্ডিফে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বিকাল সাড়ে ৩টায়। কিন্তু বৃষ্টিতে টসও হয়নি। নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর কভার তুললেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচটি বাতিল হয়েছে।
পাকিস্তানের জন্য এটা ছিল শেষ প্রস্তুতি ম্যাচ, আর বাংলাদেশের প্রথম। আগামী মঙ্গলবার তারা ভারতের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলবে। এই কার্ডিফের সোফিয়া গার্ডেনসেই হবে ম্যাচটি।

সোফিয়া গার্ডেনস বাংলাদেশের জন্য পয়মন্ত ভেন্যু হিসেবে স্বীকৃত। এই মাঠেই পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দুই বছর আগে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সেমিফাইনালের টিকিট কাটে এই ভেন্যুতেই।

বিশ্বকাপে আগামী শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাকিস্তান। ইংল্যান্ডের কাছে ৫ ম্যাচের সিরিজে ৪-০ তে ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে তারা।

রবিবার পুরো ইংল্যান্ড জুড়ে ছিল বৃষ্টির বাড়াবাড়ি। রেহাই পায়নি ব্রিস্টল, কাউন্টি গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি মাঠে গড়ালেও তা বাতিল হয়েছে তিন দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর।

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ফিল্ডিং নিলে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাদের জুটিটি ৮.২ ওভারে ৫৫ রান স্কোরবোর্ডে তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। প্রায় একঘণ্টা পর আবার মাঠে নামে দুই দল। কিন্তু ৭ বল (৯.৩ ওভার) হতেই আবার মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের।

প্রায় চারঘণ্টা পর ম্যাচ নির্ধারণ হয় ৩১ ওভার করে। ম্যাচ ছোট হওয়ায় মেরে খেলতে থাকেন ডি কক ও আমলা। কিন্তু ১২.৪ ওভারে আবারও বৃষ্টির বাগড়া। আধঘণ্টা পর ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করা হয়। কোনও উইকেট না হারিয়ে ৯৫ রান করেছিল প্রোটিয়ারা, আমলা ৫১ ও ডি কক ৩৭ রানে অপরাজিত ছিলেন।

আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইবে তারা। বিশ্বকাপে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে নামার আগে মঙ্গলবার নিউজিল্যান্ডের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান