মোসাদ্দেকের বলে দ্বিতীয় উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ২১:১৭আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:২১

হাসমতকে স্টাম্পিং করে মোসাদ্দেকের সঙ্গে মুশফিকের উল্লাস বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানকে ২৬৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ২১ ওভার শেষে ২ উইকেটে ৭৯ রান আফগানদের।

বল হাতে নিয়ে সাকিব আল হাসান আফগানিস্তানের প্রথম উইকেট নেন। এরপর লম্বা সময় ধরে প্রতিরোধ গড়েন গুলবাদিন নাইব ও হাসমতউল্লাহ শহীদী। তাদের জুটি অবশ্য লম্বা হয়নি।

দুজনের জুটি ৩০ রানে ভেঙে দিয়েছে বাংলাদেশ। ২১তম ওভারে মোসাদ্দেক হোসেনের অফ স্পিনে ভারসাম্য রাখতে না পেরে মুশফিকুর রহিমের কাছে স্টাম্পিং হন হাসমত। ১১ রান করে বিদায় নেন তিনি।

বল হাতে নিয়েই সাকিবের উদযাপন

গুলবাদিন নাইব ও রহমত শাহের উদ্বোধনী জুটি সতর্ক হয়ে খেলেছে প্রথম ১০ ওভার। মাশরাফি মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান ভাঙতে পারেননি তাদের জুটি। তবে সাকিব আল হাসান ১১তম ওভারে বল হাতে নিয়েই বাজিমাত করেন। নিজের পঞ্চম বলে রহমত শাহকে ২৪ রানে তামিম ইকবালের ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। ভাঙে ৪৯ রানের জুটি।

মুশফিক-সাকিবের ফিফটিতে বাংলাদেশের ২৬২ রান

বিশ্বকাপ সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানকে ২৬৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

সাউদাম্পটনে স্পিন দিয়েই বাংলাদেশকে কাবু করতে চেয়েছিল আফগানিস্তান। তাদের স্পিনার মুজিব উর রহমান তাদের চাওয়া পূরণ করেছেন। কিন্তু বাংলাদেশও তাদের ঘূর্ণি ভালোভাবে সামাল দিয়েছে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে। মুশফিক করেন ৮৩ রান। সাকিব ৫১ রানে আউট হন। এছাড়া তামিমের ৩৬ ও মোসাদ্দেক হোসেনের ৩৫ রান কার্যকরী অবদান রাখে।

এই বিশ্বকাপে রোজ বোল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানই সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের স্পিন ত্রয়ী মুজিব, মোহাম্মদ নবী ও রশিদ খানকে মোকাবিলা করে ৭ উইকেটে ২৬২ রান স্কোরবোর্ডে জমা করে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম