শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ফেভারিট: মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ২২:৩৩আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২২:৩৫

মোসাদ্দেক হোসেন বিশ্বকাপ শেষ হতে না হতেই আবার অনুশীলনে নেমে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। মিশন এবার শ্রীলঙ্কা। দ্বীপ দেশটি সফরে মাশরাফিরা খেলবে তিন ওয়ানডে। এই সফরে নিজেদের ফেভারিটের জায়গায় রাখছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করা মিশনে শেষভাগে ছন্দ ধরে রাখতে না পারায় অষ্টম হতে হয়েছে পয়েন্ট টেবিলে। যদিও ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ‍চমৎকার পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের মনে আক্ষেপের সঙ্গে আত্মবিশ্বাসও জুগিয়েছে। এবার সেটা পুঁজি করে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি চলছে।

বিশ্বকাপটা শ্রীলঙ্কার খুব একটা ভালো কাটেনি। হতাশার মধ্যে বড় প্রাপ্তি ইংল্যান্ডের বিপক্ষে চমৎকার জয়ের স্মৃতি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার বিচারে লঙ্কানদের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দেক। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ফেভারিট।’

কারণটা ব্যাখ্যা করেছেন পরের কথায়, ‘ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ওদের (শ্রীলঙ্কা) চেয়ে ভালো অবস্থানে আছি আমরা। তাছাড়া যদি অভিজ্ঞতার কথা বলেন, সেখানেও আমরা ওদের চেয়ে ভালো জায়গায় আছি।’

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। অন্যদিকে চোটের কারণে বল করতে পারছেন না মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বল হাতে দেখা যায়নি তাকে। এই অবস্থায় স্পিন আক্রমণে মোসাদ্দেককে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বোলিং নিয়ে তার বক্তব্য, ‘সাকিব ভাই শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছেন না আমাদের সঙ্গে। এই কারণে বোলিংয়ে আমার সুযোগটা আরও বেশি আসতে পারে। হয়তো শুরুর দিকেই আমাকে বোলিংয়ে আসতে হবে। কিংবা আরও বেশি ওভার বল করার সুযোগ আসবে। যদি বেশি ওভার বল করতে হয়, তাহলে অবশ্যই সেজন্য আমি প্রস্তুত আছি।’

দলের জন্য যে কোনও পরিস্থিতিতে নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকার কথাও শুনিয়েছেন তরুণ এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে কার্যকরী ভূমিকা রাখলেও বিশ্বকাপে উল্লেখযোগ্য পারফরম্যান্স ‍নেই তার। শ্রীলঙ্কা সিরিজে তাই সব সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর মোসাদ্দেক।

/কেআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন