ভারতে বিসিবি একাদশের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ২০:১৪আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:১৪

জয়ের পর উচ্ছ্বসিত বিসিবি একাদশ মিনি রঞ্জি ট্রফি খ্যাত ড. কে. থিম্মাপ্পিয়াহ মেমোরিয়াল টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একাদশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখলো তারা।

বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচটি বাংলাদেশ জিতে নিয়েছে তিন দিনেই। ‘বি’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে মুমিনুল হকের দল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ২ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে তারা প্রথম ইনিংসে লিড পেয়েছে। চার গ্রুপের শীর্ষ দল খেলবে সেমিফাইনালে।

প্রথম ইনিংসে ৭৯ রানে গুটিয়ে যাওয়া কর্ণাটক দ্বিতীয় ইনিংসে ভালোই খেলেছে। অভিনব মনোহরের ১১৭ রানের সঙ্গে বিনয় সাগর (৫৯) ও প্রবীণ ডুবের (৫৫) ফিফটিতে ৩৪০ রান করে স্বাগতিক দল।

৩ উইকেটে ১০০ রানে দিনের খেলা শুরু করে কর্ণাটক। বিসিবি পেসার এবাদত হোসেনের বোলিংয়ে আর ২৪০ রান করতে বাকি উইকেট হারায় তারা। ৮৪ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে স্কোরটা বড় হলেও প্রথম ইনিংসে তারা পিছিয়ে ছিল ২৫৫ রানে। তাতে বিসিবিকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি কর্ণাটক।

৮৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ২৪.১ ওভারে জিতে যায়। প্রথম ইনিংসে ৫৯ রান করা সাদমান ইসলাম অপরাজিত ছিলেন ৫২ রানে। তার সঙ্গে জহুরুল ইসলাম টিকে ছিলেন ৩২ রানে।

বিদর্ভ ও ডিওয়াই পাতিলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ড্র করেছিল মুমিনুল হকের বিসিবি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম