বিপিএলে সাকিব-মুশফিকের ‍চুক্তি বৈধ নয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৮:৪৫আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৮:৪৫

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিসিবির অন্যতম পরিচালক মাহবুব আনাম আগামী ডিসেম্বরে বিপিএলের সপ্তম আসর শুরু হলেও এখনই ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে ব্যস্ত। এরই মধ্যে ‍দুই আইকন সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স আর মুশফিকুর রহিমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে টানার ঘোষণা দিয়েছে। তবে সাকিবের ‍চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা ডায়নামাইটস। এ বিষয়ে রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জরুরি সভায় বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, আইকন হিসেবে সাকিব ও মুশফিকের চুক্তির বৈধতা নেই!

গত তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসের জার্সিতে খেললেও কয়েকদিন আগে সাকিবকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। তবে ঢাকা ডায়নামাইটস বিশ্বসেরা অলরাউন্ডারের এমন হঠাৎ দলবদল মানতে নারাজ। দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ নিজাম ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘(সাকিবের বিষয়ে) কী হবে, সেটা বিসিবি বলতে পারবে। তারা তো রিটেইন করার ফর্ম দেয়নি। সেটা দিলে না হয় আমরা তালিকা দিতে পারতাম।’

সমস্যা সমাধানের জন্য জরুরি সভায় বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সভা শেষে সংবাদ সম্মেলনে মাহবুব আনাম বলেছেন, ‘ছয় মৌসুমের চুক্তি শেষে ফ্র্যাঞ্জাইজিদের সঙ্গে আমাদের নতুন চুক্তি হয়নি। তাহলে কীভাবে দলগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে? কোন ফ্র্যাঞ্চাইজি কার সঙ্গে চুক্তি করলো সেটা আমরা গুরুত্ব দিচ্ছি না।’

২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে ছয় মৌসুমের জন্য চুক্তি করেছিল বিসিবি। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মৌসুমে। এবার চার বছরের জন্য নতুন চুক্তি হবে। তারপরই বোঝা যাবে সপ্তম আসরে কোন কোন দল অংশ নিতে পারবে।

এ সম্পর্কে মাহবুব আনামের বক্তব্য, ‘ছয় বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এবার প্রতিটি দলকে বিসিবির সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে। এরপরই দলগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে পারবে। কেউ চাইলে দল গুছিয়ে রাখতে পারে। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল সেটা কাউন্ট করবে না। দলগুলোর সঙ্গে চুক্তির পরই গভর্নিং কাউন্সিল সব কিছু আমলে নেবে।’

কবে চুক্তি হতে পারে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা এরই মধ্যে দলগুলোকে চিঠি দিয়েছি। চট্টগ্রাম তাদের মালিকানা ছেড়ে দিয়েছে। এর বাইরে আরেকটি দল আসতে পারে। সর্বোচ্চ আটটি দলকে নিয়ে চার বছরের চুক্তি হতে পারে এবার। অবশ্য দলের সংখ্যা কমও হতে পারে। আশা করি, এক মাসের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
সর্বশেষ খবর
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন