নেদারল্যান্ডসকে সহজেই হারালো সালমারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৯, ১৩:১৫ আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৩:১৫

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আগে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করেছে নেদারল্যান্ডসে। শুক্রবার সেখানে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬৫ রানে জিতেছে সালমা খাতুনরা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে করে ১৩৫ রান। সর্বোচ্চ ৩৯ রান করেন সানজিদা ইসলাম। এছাড়া ৩৫ রানের ইনিংস খেলেন আয়েশা রহমান। নিগার সুলতানা ও রিতু মনি দুজনই করেছেন ২৩ রান।

১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নাহিদা-ফাহিমার দুর্দান্ত বোলিংয়ের সামনে ৭০ রান করতে পারে ডাচ মেয়েরা। বল হাতে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট পেয়েছেন নাহিদা। ১৮ রানে ২ উইকেট শিকার ফাহিমার। আর একটি করে উইকেট নিয়েছেন জাহানারা ও শায়লা।

৮ দল নিয়ে ৩১ আগস্ট থেকে স্কটল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বাছাইয়ের লড়াইয়ে অংশ নেওয়ার আগে নেদারল্যান্ডসে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশের মেয়েরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
গিলকে ধরতে ছুটছেন কোহলি
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
সর্বশেষ খবর
আদাবরে বাসায় বৈঠক, নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেফতার
আদাবরে বাসায় বৈঠক, নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেফতার
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
ফার্নেস অয়েলের দাম বাড়লো
ফার্নেস অয়েলের দাম বাড়লো
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত