বিপিএলে ‘টেকসই’ মডেল চায় সিলেট সিক্সার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৯, ১৯:৩৫আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৯:৩৫

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপস্থিত ছিলেন সভায় নতুন মেয়াদে চুক্তির আগে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শনিবার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ছিল সিলেট সিক্সার্সের সঙ্গে সভা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এই সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিসিবি সব দলের মতামত নিচ্ছে, আমরাও মতামত দিলাম। সবার মতামত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আবার হয়তো দলগুলোর সঙ্গে কথা বলবে তারা। এরপরই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি হবে।’

সিলেটের মতামত সম্পর্কে তিনি বলেছেন, ‘মূলত আমাদের কিছু অভজারভেশন দিয়েছি। গ্রাউন্ড আর রেভিনিউ নিয়ে কথা বলেছি আমরা। আগামীতে আমাদের বক্তব্য লিখিত আকারে বিসিবির কাছে পেশ করবো।’

নতুন চুক্তিতে বেশ কিছু নিয়ম পরিবর্তন হবে বিপিএলে। তবে এবার নতুন নিয়ম হলেও ভবিষ্যতের জন্য একটা ‘টেকসই’ মডেল চায় সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ইয়াসির ওবায়েদ বলেছেন, ‘রেভিনিউ, ডিরেক্ট সাইনিং, প্লেয়ার্স রিটেনশন সব কিছুর ধারাবাহিকতা চাই আমরা। আমরা চাই একটা সাসটেইনেবল মডেল, যা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান