টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের চট্টগ্রামে ফাইনালের আগে ড্রেস রিহার্সেলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও গাজী টেলিভিশনে। গত ম্যাচে অভিষেক হওয়া আমিনুল বিপ্লব চোটের কারণে ছিটকে গেছেন। তার বদলে এসেছেন সাব্বির রহমান। আফগানিস্তান দলে এসেছে দুই পরিবর্তন। দলে নেই ফজল নিয়াজাই ও দাওলাত জাদরান। তাদের বদলে নাভিন উল হক আর করিম জানাত এসেছেন দলে। নাভিনের অভিষেক হলো আজ। 

ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে সাকিবের দল। তাই এই হারটা এখনও বড় ক্ষত হয়ে আছে বাংলাদেশের জন্য। ফাইনালে নামার আগে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা।

অপর দিকে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের দাপুটে জয়, অন্যদিকে আফ্রিকার এই দেশটির বিপক্ষে পরের ম্যাচে হারের ধাক্কায় আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে আফগানদের। বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগিয়ে রশিদ খানদের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভাঙতে চাইছে।

আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। তার আগে এই ম্যাচটি দুই দলের জন্য ‘প্রস্তুতি’র মঞ্চ। তবে বাংলাদেশের জন্য আফগান বাধা কাটানোর মিশনও। কারণ টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে যে টানা চার ম্যাচ হেরেছে সাকিবরা!

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, শফিকউল্লাহ, আসগার আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন উল হক ও মুজিব উর রহমান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের