আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ২২:০০আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:০৪

সোমবার দাবি আদায়ের আন্দোলনে সাংবাদিকদের মুখোমুখি সাকিব (ফাইল ছবি) বাংলাদেশের ক্রিকেট এখন দুই ভাগে বিভক্ত— ক্রিকেটার বনাম বিসিবি। ক্রিকেটারদের ১১ দফার দাবিতে ধর্মঘটে নামার পরদিন জরুরি বোর্ড সভা শেষে ক্ষুব্ধতা ঝরেছে বোর্ড সভাপতি নাজমুল হাসানের কণ্ঠে। তার বক্তব্যের পর ক্রিকেটাররা কী ভাবছেন? এ ব্যাপারে সাকিব আল হাসান অবশ্য খুব বেশি কিছু বলতে চাননি।

সোমবার সাকিবের নেতৃত্বে বিভিন্ন দাবি নিয়ে বিসিবির একাডেমি মাঠে অবস্থান নেয় বাংলাদেশ জাতীয় দল ও প্রথম শ্রেণি খেলা ক্রিকেটাররা। ১১ দফা দাবি মানা না পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ধর্মঘটের ডাক দেন তারা। দিনভর ক্রিকেটারদের নিয়ে আলোচনার পর রাতে বিসিবি থেকে জানানো হয়েছিল মঙ্গলবার জরুরি বোর্ড সভা ডাকার বিষয়।

বোর্ড সভা শেষে ক্রিকেটারদের একহাত নিয়েছেন বিসিবি প্রধান নাজমুল। ক্রিকেটাররা খেলতে না চাইলে, তার কিছু করার নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি পেছনে থেকে এই আন্দোলনে কলকাঠি কারা নাড়ছে, সেটা তিনি জানেন ‍বলেও সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন।

বোর্ড সভাপতির সংবাদ সম্মেলনের পর সাকিবের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল, এ ব্যাপারে তাদের পদক্ষেপ কী? মঙ্গলবার গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করেছেন সাকিব। সেই অনুষ্ঠানেই এই অলরাউন্ডার শুধু জানিয়ে গেছেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনের পর বাংলা ট্রিবিউন বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের সবার ফোনই বন্ধ পাওয়া গেছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের