‘সাকিবের বিরুদ্ধে তদন্তে বিসিসিআইর কোনও ভূমিকা নেই’

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ২০:৫২আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৫৭

‘সাকিবের বিরুদ্ধে তদন্তে বিসিসিআইর কোনও ভূমিকা নেই’ ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে দুইবার জুয়াড়ির কাছে প্রস্তাব পান সাকিব আল হাসান। সবশেষ ওই বছরের এপ্রিলে আইপিএলে তার কাছ থেকে ‘ভেতরের তথ্য’ দেওয়ার প্রস্তাব করে জুয়াড়ি। তৃতীয় প্রস্তাবটি আইপিএলে হওয়ায় সাকিবের বিরুদ্ধে তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনও ভূমিকা ছিল কিনা প্রশ্ন উঠেছে। তারই উত্তর দিলেন বোর্ডটির দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান অজিত সিং।

তিনবার জুয়াড়ির প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোপন করায় মঙ্গলবার আইসিসি দুই বছর নিষিদ্ধ করে সাকিবকে। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে (এসিইউ) দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশি অলরাউন্ডার জানান, ২০১৮ সালের ২৬ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে জুয়াড়ির কাছে তৃতীয়বার প্রস্তাব পান তিনি। তাতে সাকিবের এই ঘটনায় জড়িয়ে পড়েছে ভারতেরও নাম।

অজিত সিং এই বিষয়ে স্পষ্ট করে জানালেন, এই তদন্তে বোর্ডের কোনও ভূমিকা নেই এবং সবকিছুই করেছে আইসিসি। বিসিসিআইর এসিইউ প্রধান বলেছেন, ‘আমরা যে আইপিএল মৌসুমের কথা বলছি, ওই সময়ে দুর্নীতি বিরোধী বিষয়গুলো আইসিসি দেখভাল করেছিল। পুরো তদন্তটা হয়েছে আইসিসির মাধ্যমে। এতে বিসিসিআইর কোনও ভূমিকা নেই।’

অবশ্য তদন্তে সব ধরনের সহযোগিতা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। এই কর্মকর্তা বলেছেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে এই তদন্তে যথাযথ তথ্য সরবরাহ করেছি। কিন্তু পুরো তদন্তটা করেছে আইসিসি এসিইউ।’

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের