নিয়মের মধ্যে থেকে সাকিবকে অনুশীলনের সুযোগ দিতে চায় বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ২১:৫২আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২৩:৩৬

নিয়মের মধ্যে থেকে সাকিবকে অনুশীলনের সুযোগ দিতে চায় বিসিবি এক বছর ধরে মাঠের বাইরে থাকবেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সময় নিয়মের মধ্যে থেকে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিবির দুই কর্মকর্তা মাহবুব আনাম ও কাজী ইনাম আহমেদ। শনিবার (২ নভেম্বর) শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আবার ক্রিকেট’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন তারা। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন স্টুডিওতে অনুষ্ঠিত হয় এই বৈঠকি।

আইসিসি দুর্নীতি বিরোধী বিধি ভাঙায় দুই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান, যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আগামী বছরের ২৯ অক্টোবর থেকে আবার মাঠে নামতে পারবেন তিনি। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানান বিসিবি পরিচালক এবং গ্রাউন্ডস ও এইচপি ইউনিটের প্রধান মাহবুব আনাম। তিনি বলেছেন, ‘নিয়মের মধ্যে থেকে যেভাবে হোক সহযোগিতা করার জন্য বিসিবি সাকিবের পাশে থাকবে। পাবলিক ফ্যাসিলিটি- যেটা বোর্ডের তত্ত্বাবধানে নয়, সেটা ব্যবহার করতে পারবে। এখানে (এসিইউ আচরণবিধি) স্পষ্ট করে বলা আছে, বোর্ডের অবকাঠামো ব্যবহার করতে পারবে না।’

ক্লাব অবকাঠামো বিসিবির মধ্যে পড়ে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘ক্লাব যদি বিসিবির অধিভুক্ত না হয়ে থাকে, তাহলে ব্যবহার করতে পারবে। শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে বিসিবির কোচ, অফিসিয়াল ও যে কোনও জায়গায় অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। আইসিসির এই নিয়মটা আমাদের মেনে চলতে হবে। আমরা এটা ভাঙলে সাকিবের ক্ষতি হবে।’

সাকিব কীভাবে অনুশীলন করতে পারবেন, সেই বিষয়টা দেখা হবে জানালেন বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বোর্ডের সুযোগ সুবিধা পাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা আমাদের আইনি উপদেষ্টার সঙ্গে বসবো। আমরা আরও ভালো করে যাচাই করতে পারি, আইসিসির সঙ্গেও যোগাযোগ করে দেখতে পারি।’

অন্য দেশের উদাহরণ দিয়ে কাজী ইনাম বলেছেন, ‘অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বেশ কিছু জায়গায় বোর্ডের সুযোগ সুবিধার বাইরে অনেক কিছু থাকে। কিন্তু আমাদের সেই সুযোগ সুবিধা নেই। আমরা এনিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করতে পারি কিনা, দেখবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের