শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব টেনিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৯, ১৬:৩৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব টেনিসের উদ্বোধন করেন (ছবি: ফোকাস বাংলা) খুলনায় শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস শুরু হয়েছে বুধবার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল ১১টায় টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

খুলনা সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন জুয়েল, আব্দুস সালাম মুর্শেদী ও মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু, খুলনার বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, সরকারি কর্মকর্তা, বিদেশি খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খুলনা থেকে টুর্নামেন্টের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ ১৯টি দেশের ২১টি ক্লাবের ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
খেলাগুলো খুলনা সার্কিট হাউজ শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস গ্রাউন্ড, অফিসার্স ক্লাব, খুলনা ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ডিআইজি টেনিস গ্রাউন্ডে হবে। অতিরিক্ত ভেন্যু হিসেবে জাহানাবাদ ক্যান্টনমেন্ট টেনিস গ্রাউন্ড প্রস্তুত রাখা হয়েছে। পুরুষ একক, পুরুষ দ্বৈত ও নারী একক− এই তিন বিভাগে খেলা হবে।

/এফএইচএম/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি