হৃদয়ের টানা তৃতীয় সেঞ্চুরিতে দুর্দান্ত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৯:২৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৯:৩৩

ব্যাটে বসন্ত চলছে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি করেই চলেছেন তৌহিদ হৃদয়। টানা তৃতীয় সেঞ্চুরি পেলেন এই ব্যাটসম্যান। তার দুর্দান্ত পারফরম্যান্সে জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ পেয়েছে টানা চতুর্থ জয়।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৫০ রানের জয়। টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা হৃদয়ের ১১১ রানে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করে ২৮৩ রান। জবাবে বাংলাদেশের বোলারদের দারুণ পারফরম্যান্সে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০তে জিতেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

টানা চার ম্যাচে ৮০ প্লাস রান করলেন হৃদয়। সবশেষ তিন ম্যাচ তো নিয়ে গেছেন তিন অঙ্কের ঘরে। শ্রীলঙ্কার বিপক্ষে টানা জয়ের পথে ডানহানি এই ব্যাটসম্যানের অবদান সবচেয়ে বেশি। হার না মানা ৮২ রান দিয়ে ৫০ ওভারের সিরিজ শুরু করা হৃদয় পরের দুই ম্যাচে সেঞ্চুরি পূরণ করে খেলেন অপরাজিত ১২৩ ও ১১৫ রানের ইনিংস।

তারই ধারাবাহিকতায় শেষ ওয়ানডেতে খেলেছেন ১১১ রানের ঝলমলে ইনিংস। ১২০ বলের ইনিংসটি হৃদয় সাজিয়েছেন ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায়। তার সঙ্গে দারুণ ইনিংস খেলেছেন প্রান্তিক নওরোজ নাবিল। ওয়ান ডাউনে ‍নেমে তিনি ৭৭ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৬৫ রান। এছাড়া পারভেজ হোসেন ইমন ৩৮ ও শেষ দিকে অভিষেক দাস ১২ বলে খেলে যান ঝড়ো ২৪* রানের ইনিংস।

২৮৪ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কাকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। মাত্র ৭ রানে সফরকারীরা হারায় ২ উইকেট। লঙ্কানদের সর্বোচ্চ রান সংগ্রাহক রাভিন্দু রাসান্থা, ৯২ বলে করেছেন ৮৪ রান। ৪০ রান করেন মোহাম্মদ শামাজ।

শুরুতেই শ্রীলঙ্কাকে চেপে ধরা পেসার শাহীন আলম ৪৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তার মতো ২ উইকেট শিকার হাসান মুরাদের। আর ১টি করে উইকেট নিয়েছেন অভিষেক দাস ও শামীম হাসান।

ব্যাটে বসন্ত চলা তৌহিদ হৃদয় ম্যাচসেরার সঙ্গে জিতেছেন সিরিজসেরার পুরস্কারও।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম