আরও দুই বছর খেলতে চান মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ২৩:২৮ আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২৩:২৮

লাসিথ মালিঙ্গা ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন লাসিথ মালিঙ্গা। যদিও এখন অন্য পরিকল্পনার কথা শুনিয়েছেন ‍এই পেসার। সামনের বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার হতে যাওয়া কুড়ি ওভারের বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে চান তিনি।

ইংল্যান্ড ও ওয়েলসের ওয়ানডে বিশ্বকাপ শেষে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মালিঙ্গা। টেস্ট ক্যারিয়ার শেষ হয়েছে তার অনেক আগেই। আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু টি-টোয়েন্টি খেলছেন শ্রীলঙ্কার পেসার। ৩৬ পেরিয়ে যাওয়া মালিঙ্গা এই ফরম্যাটে খেলতে চান আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেও।

তেমনটাই বলেছেন তিনি ‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার নেতৃত্বের দায়িত্ব সামলানো এই পেসার বলেছেন, ‘টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করতে হয়, দক্ষতা বিবেচনা করলে আমার মন বলে আমি টি-টোয়েন্টি চালিয়ে যেতে পারব। একজন অধিনায়ক হিসেবে এবং বিশ্বের অনেক জায়গায় টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থেকে অনুভব করি, আমি হয়তো আরও দুই বছর খেলা চালিয়ে যেতে পারব।’

তারুণ্য নির্ভর দল নিয়ে টি-টোয়েন্টিতে লঙ্কানদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মালিঙ্গা। কুড়ি ওভারের বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন কিনা, সেটা জানার অপেক্ষায় আছেন বোর্ডের কাছ থেকে। এ প্রসঙ্গে মালিঙ্গা বলেছেন, ‘(শ্রীলঙ্কা ক্রিকেট) বলেছে, বিশ্বকাপে আমি দলকে নেতৃত্ব দেবো, কিন্তু শ্রীলঙ্কায় কোনও কিছুর নিশ্চয়তা নেই।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মালিঙ্গা। নিজের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চান তিনি। এই মুহূর্তে লঙ্গানদের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। তাতে অবশ্য দুশ্চিন্তার কিছু দেখছেন না এই পেসার। ধৈর্য ধরতে বলছেন সমর্থকদের।

মালিঙ্গার বক্তব্য, ‘শ্রীলঙ্কায় দক্ষ বোলারের খুব অভাব, ধারাবাহিকতা নেই। এক কিংবা দেড় বছরে সব ঠিক হবে না, আমাদের ধৈর্য ধরতে হবে, হয়তো দুই-তিন বছর লাগতে পারে।’ সঙ্গে যোগ করেছেন, “যদি আমার মনে বিশ্বাস থাকে যে আমি তরুণদের কিছু দিতে পারব, তাহলে আমাকে থাকতে হবে (দলে)। আমি আগে বলতে পারতাম, আর এখন তাদের দেখিয়ে দিতে পারি ‘এই ভাবে তোমাদের বল করতে হবে’। কিন্তু আমি যদি না খেলি, তাহলে তো এই সুযোগটা থাকবে না।” ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল ও অলিম্পিক বাছাই নিয়ে যা বললেন তামিম
সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ নভেম্বর, ২০২৬)
এনসিপি নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপর ও থানায় হামলা, ৭ পুলিশ আহত
এনসিপি নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপর ও থানায় হামলা, ৭ পুলিশ আহত
মেশিন দিয়ে তৈরি করছিলেন ইয়াবা, শিখেছেন ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে
মেশিন দিয়ে তৈরি করছিলেন ইয়াবা, শিখেছেন ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে
খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, এলাকাবাসীর হাতে মারধরের শিকার
খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, এলাকাবাসীর হাতে মারধরের শিকার
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে