স্মিথকে সরিয়ে শীর্ষ টেস্ট ব্যাটসম্যান কোহলি

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:২০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:২২

বিরাট কোহলি আইসিসি টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়ে শীর্ষ ব্যাটসম্যানের আসনে ফিরলেন বিরাট কোহলি। বুধবার প্রকাশিত র‌্যাংকিংয়ে ভারতীয় অধিনায়ক পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে।

গত সপ্তাহে কলকাতায় দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেন কোহলি। তাতে ৯২৮ পয়েন্ট নিয়ে স্মিথের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছেন তিনি। আর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডিলেড টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩৬ রান করে ৮ পয়েন্ট হারিয়েছেন। ৯৩১ থেকে ৯২৩ পয়েন্টে নেমে গেছেন স্মিথ।

ওই টেস্টে ৩৩৫ রানের অপরাজিত মহাকাব্যিক ইনিংস খেলে ১২ ধাপ এগিয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ওপেনার এখন পঞ্চম স্থানে। প্রথমবার শীর্ষ দশে জায়গা পেয়েছেন তার সতীর্থ মার্নাস ল্যাবুশ্যাগনে। ছয় ধাপ এগিয়ে আট নম্বরে তিনি।

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের চার ধাপ উন্নতি হয়েছে। অ্যাডিলেডে ৭ উইকেট নিয়ে তিনি এখন বোলার র‌্যাংকিংয়ে ১৪ নম্বরে। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম প্রথম ইনিংসে ৯৭ রান করে ১৩তম স্থানে উঠেছেন। ১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭তম স্থানে বাঁহাতি পাকিস্তানি ওপেনার শান মাসুদ।

সেরা দশে ফিরে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬ রান করে ১১তম স্থান থেকে সাত নম্বরে উঠে গেছেন তিনি। টেস্টের শীর্ষ অলরাউন্ডার জেসন হোল্ডার বোলার র‌্যাংকিংয়ে এগিয়েছেন এক ধাপ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক এই তালিকায় তৃতীয় স্থানে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ১০ উইকেট নিয়ে বোলার র‌্যাংকিংয়ে ৫০ জনের মধ্যে রাকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার ৬৩ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে। আর সেঞ্চুরিয়ান সামারাহ ব্রুকস ৬৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম