হেটমায়ার-হোপের সেঞ্চুরিতে দুর্দান্ত উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

হেটমায়ার (ডানে) ও হোপের ২০০ ছাড়ানো জুটিতে অনায়াসে জিতেছে উইন্ডিজ ভারতে টেস্টে হোয়াইটওয়াশ ও টি-টোয়েন্টিতে এক ম্যাচ জিতেও সিরিজ হারের পর ওয়ানডেতে দুর্দান্ত ‍শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইয়ে ১৩ বল হাতে রেখে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো তারা।

রবিবার প্রথম ওয়ানডেতে ওপরের তিন ব্যাটসম্যানের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডারে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৮ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় ভারত। ৮ উইকেটে ২৮৭ রান করে স্বাগতিকরা। শিমরন হেটমায়ার ও শাই হোপ এই চ্যালেঞ্জ সহজ করে দিয়েছেন ব্যাট হাতে। ৪৭.৫ ওভারে ২ উইকেটে ২৯১ রান করে উইন্ডিজ।

সপ্তম ওভারে শেলডন কট্রেলের জোড়া আঘাতে লোকেশ রাহুল (৬) ও বিরাট কোহলি (৪) মাঠ ছাড়েন। ২৫ রানে ২ উইকেট হারানো ভারত প্রতিরোধ গড়ে রোহিত শর্মার সঙ্গে শ্রেয়াস আইয়ারের ৫৫ রানের জুটিতে। রোহিতকে ৩৬ রানে শিকার করেন আলজারি জোসেফ।

আইয়ারের সঙ্গে ঋষভ পান্তের ১১৪ রানের জুটি ভারতকে স্বস্তি এনে দেয়। হাফসেঞ্চুরিকে তিন অঙ্কের ঘরে নিতে পারেননি দুজনের কেউই। ৮৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৭০ রানে জোসেফের বলে আউট হন আইয়ার। ওই ওভারেই কভারে কট্রেলের হাতে ৫৬ রানে জীবন পাওয়া পান্ত ইনিংসটাকে লম্বা করতে পারেননি। ৬৯ বলে ৭ চার ও ১ ছয়ে ৭১ রানে কিয়েরন পোলার্ডের কাছে উইকেট হারান।

এরপর কেদার যাদব ও রবীন্দ্র জাদেজার ৫৯ রানের জুটিতে আড়াইশ ছাড়ায় ভারত। যাদব ৩৫ বলে ৪০ রান করেন। ২১ রানে জাদেজা রান আউট হন।

কট্রেল ও জোসেফের সমান দুটি করে উইকেট পান কিমো পল।

লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপেনার সুনীল আমব্রিসকে (৯) পঞ্চম ওভারে ফিরিয়ে দারুণ শুরুর ইঙ্গিতে দেয় ভারত। তবে তাদের উচ্ছ্বাস কেড়ে নেন হোপ ও হেটমায়ার। দুজনের স্বতঃস্ফূর্ত ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে উইন্ডিজ। ৮৫ বলে ৮ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন হেটমায়ার। উইকেটরক্ষক ব্যাটসম্যান হোপের সঙ্গে ২১৮ রানের দুর্দান্ত জুটি গড়ে বিদায় নেন তিনি।

৩৫তম ওভারে লং অনে ১০৬ রানে আইয়ারের হাতে জীবন পাওয়া হেটমায়ার ফিরে যান মোহাম্মদ সামির বলে। মিডউইকেট বাউন্ডারিতে তার ক্যাচ নেন আইয়ার। ১০৬ বলে ১১ চার ও ৭ ছয়ে ১৩৯ রানে আউট হন হেটমায়ার।

হোপ অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নিকোলাস পুরান। ২৯ রানে খেলছিলেন তিনি। ১৪৯ বলে সেঞ্চুরি করা হোপ ১৫১ বলে ৭ চার ও ১ ছয়ে ১০২ রানে অপরাজিত ছিলেন।

আগামী ১৮ ডিসেম্বর বুধবার হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত: ৫০ ওভারে ২৮৭/৮ (পান্ত ৭১, আইয়ার ৭০, যাদব ৪০; জোসেফ ২/৪৫, কট্রেল ২/৪৬)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৫ ওভারে ২৯১/২ (হেটমায়ার ১৩৯, হোপ ১০২*; চাহার ১/৪৮)

ম্যাচসেরা: শিমরন হেটমায়ার।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী