অস্ট্রেলিয়ায় ‘গোলাপি’ টেস্ট খেলতে প্রস্তুত কোহলি

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ১৯:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৯:৩৩

আগামী অস্ট্রেলিয়া সফরে দিবা-রাত্রির টেস্ট খেলতে চান কোহলি এক বছর আগে অস্ট্রেলিয়া সফরে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাবে সাড়া দেয়নি ভারত। এ বছরের শেষদিকে আবার অস্ট্রেলিয়ায় যাবে ‘টিম ইন্ডিয়া’, খেলবে ৪ টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এবার গোলাপি বলের টেস্ট খেলতে আপত্তি নেই বিরাট কোহলির। ভারত অধিনায়ক বরং নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে।

সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটে নতুনের আবাহন, বদলে যাওয়ার ইঙ্গিত। মূলত সৌরভের আগ্রহেই নভেম্বরে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে ভারত, কলকাতায় বাংলাদেশের বিপক্ষে। ইডেন গার্ডেন্সে তিনদিনেই ইনিংস ব্যবধানে জিতেছে স্বাগতিকরা, কোহলি সেঞ্চুরি করেছেন।

ইডেনে সাফল্যের পর দেশের বাইরেও গোলাপি বলের টেস্ট খেলতে চান কোহলি, ‘আমরা এখানে (ভারতে) দিবা-রাত্রির টেস্ট খেলেছি। ম্যাচটি খুব ভালোভাবে আয়োজন করা হয়েছিল। আসলে প্রত্যেক টেস্ট সিরিজেই এটা (দিবা-রাত্রির ম্যাচ) অন্যধরনের আমেজ এনে দেয়।’

এরপরই বললেন, অস্ট্রেলিয়ায় কৃত্রিম আলোর টেস্ট খেলতে ভারত কতটা আগ্রহী, ‘আমরা দিবা-রাত্রির টেস্ট খেলতে চাই, আর এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ম্যাচটা গ্যাবা অথবা পার্থ যেখানে হোক কোনও ব্যাপার নয়। বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য আমাদের আছে। সেটা যে কোনও ফরম্যাট আর সাদা-লাল-গোলাপি যে বলেই হোক না কেন।’

/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম