বেসের স্পিন সামলাতেই প্রোটিয়াদের হাঁসফাঁস

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২২:৫৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৫৮

ডমিনিক বেসকে নিয়ে সতীর্থদের উইকেট উদযাপন দক্ষিণ আফ্রিকায় এখন বৃষ্টির রাজত্ব। আজ যুব বিশ্বকাপে বৃষ্টির সঙ্গে লড়াই করে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের পুরোনো ‘শত্রু’ হানা দিয়েছে পোর্ট এলিজাবেথ টেস্টেও।

তৃতীয় দিনে খেলা হয়েছে ৬৪ ওভার। তাতেই দক্ষিণ আফ্রিকা চাপের মধ্যে। ৬ উইকেটে ২০৮ রানে দিন শেষ করা প্রোটিয়াদের ফলোঅন এড়াতে চাই আরও ৯২ রান।

২ উইকেটে ৬০ রানে ব্যাট করতে নেমে স্বাগতিকেরা দিনের চতুর্থ ওভারেই হারিয়েছে ডিন এলগারকে। ডমিনিক বেসের বলে ক্যাচ দেওয়ার আগে বাঁহাতি ওপেনার করেছেন ৩৫।

আগের দিন দুই উইকেট তুলে নেওয়া বেসই দক্ষিণ আফ্রিকার প্রধান ‘ঘাতক’। অফব্রেক বোলিংয়ে ফিরিয়ে দিয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি আর রাসি ফন ডান ডুসেনকেও। ‘নাইটওয়াচম্যান’ নর্কিয়ার ক্যাচ জো রুট না ফেললে প্রোটিয়াদের ৬টি উইকেটই থাকতো তার পকেটে। চতুর্থ টেস্ট খেলতে নামা বেস ৫ উইকেট নিয়েছেন ৫১ রানে। টেস্টে এটা তার প্রথম ৫ উইকেট শিকার।

নর্কিয়ার ক্যাচ অবশ্য রুটই নিয়েছেন পরে, বেন স্টোকসের বলে। এরপর ভারনন ফিল্যান্ডারকে নিয়ে কুইন্টন ডি ককের লড়াই শুরু। ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে। ডি কক ৬৩ আর ফিল্যান্ডার ২৭ রানে অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: প্রথম ইনিংস ৪৯৯/৯ (ডিক্লে.) (পোপ ১৩৫*, স্টোকস ১২০, কারেন ৪৪, ক্রলি ৪৪, উড ৪২; মহারাজ ৫/১৮০, রাবাদা ২/৯৭)

দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস ২০৮/৬ (এলগার ৩৫, মালান ১৮, হামজা ১০, নর্কিয়া ১৮, ডু প্লেসি ৮, ফন ডার ডুসেন ২৪, ডি কক ৬৩*, ফিল্যান্ডার ২৭*; বেস ৫/৫১, স্টোকস ১/২৬)

/এএআর/পিকে/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের