বাংলাদেশের কাছে হার ভুলতেই পারছেন না বিষ্ণয়

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২

রবি বিষ্ণয় ফাইনালে বাংলাদেশের ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে জিতিয়েই দিচ্ছিলেন ভারতকে। আকবর-পারভেজ-রাকিবুলের দৃঢ়তায় দলকে পঞ্চম শিরোপা এনে দিতে পারেননি। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা বোলার রবি বিষ্ণয়, টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৭ উইকেট শিকারী।

অবশ্য পুরস্কারের পাশাপাশি তিরস্কারও সইতে হচ্ছে ভারতের লেগস্পিনারকে। ম্যাচের পর হাতাহাতিতে জড়িয়ে ৫টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন। যদিও এ বিষয়ে কিছু বলতে রাজি নন বিষ্ণয়, ‘এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। যা ঘটেছে তা এখন অতীত। এর সঙ্গে নিজেকে আর জড়াতে চাই না।’

বাংলাদেশের কাছে হারের দুঃখ অবশ্য কিছুতেই যাচ্ছে না বিষ্ণয়ের, ‘কিছুটা হতাশা তো থাকবেই। আমরা শেষ পরীক্ষায় পাস করতে পারিনি। পুরো টুর্নামেন্টে আমাদের দল ভালো খেলেছে। তবে ফাইনালে জিততে পারলে শেষটা নিখুঁত হতো।’

যু্ব বিশ্বকাপের যন্ত্রণা পেছনে ফেলতে বিষ্ণয় তাকিয়ে আইপিএলের দিকে, ‘আইপিএলে অনিল কুম্বলে স্যারের অধীনে দারুণ সময় কাটাবো। সেজন্য আমি রোমাঞ্চিত। তার কাছ থেকে যত বেশি সম্ভব শিখতে চাই, তার নির্দেশনায় নিজের বোলিংকে আরও শাণিত করতে চাই।’

২৯ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে বিষ্ণয়ের দল কিংস ইলেভেন পাঞ্জাব। ভারতের জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্টের গুরুত্ব তার কাছে অসীম, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উদীয়মান ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মঞ্চ। এই দুই টুর্নামেন্টের পারফরম্যান্সের দিকে সবার চোখ থাকে আর নির্বাচকেরাও নোট নেন। আমি তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। কারণ দিনের শেষে আমাদের সবারই স্বপ্ন ভারতীয় দলে খেলা।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী