প্রতিপক্ষকে বোনাস পয়েন্ট না দিতে ইনিংস ঘোষণা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩

ইনিংস ঘোষণা করেছেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক তখনও পিছিয়ে ১২১ রানে, হাতে আছে ৬ উইকেট। এরপরও এলো ইনিংস ঘোষণা! বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে যেটি করেছে দক্ষিণাঞ্চল। প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে ৪ উইকেটে ১১৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা।

বিসিএলের বোনাস পয়েন্ট পদ্ধতির কারণেই এই পথ বেছে নিয়েছে দক্ষিণাঞ্চল। ১০০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিতে পারলে পাওয়া যায় ০.৫ বোনাস পয়েন্ট। ৭ উইকেট নিলে ১ পয়েন্ট, আর ৯ বা সব উইকেট নিতে পারলে পাওয়া সর্বোচ্চ ১.৫ বোনাস পয়েন্ট। বোলিংয়ে মধ্যাঞ্চলকে এই বোনাস পয়েন্ট নিতে দেয়নি দক্ষিণাঞ্চল। ৪ উইকেট পড়ার পরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক আব্দুর রাজ্জাক।

আজ (শনিবার) কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে ২৮.২ ‍ওভারে ৪ উইকেটে ১১৪ রানের সময় প্রথম ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণাঞ্চল। শামসুর রহমান আউটের পরপরই আসে ইনিংস ঘোষণা। এর আগে মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৩৫ রানে।

তাদের ১০০ ওভারের মধ্যে (৮২.২ ওভার) মধ্যে অলআউট করে ইতিমধ্যে দক্ষিণাঞ্চল ১.৫ বোনাস পয়েন্ট পেয়েছে। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দক্ষিণাঞ্চলের ফাইনালে খেলার পথ আরও সুগম হয়েছে। এই রাউন্ডের আগেই ১৬.৩৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা পূর্বাঞ্চলের পয়েন্ট ১৩.০৬।

ফাইনালে খেলার জন্যই আসলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল। হারলেও যেন ফাইনাল মিস না হয়, সেই হিসাব কষে এমনটি করেছে তারা। অবশ্য শুধু দক্ষিণাঞ্চল ‍নয়, বোনাস পয়েন্টের নিয়ম চালু হওয়ার পর আগেও এই দৃশ্য দেখা গেছে।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি