কীভাবে তোমরা বাদুড়-কুকুর-বিড়াল খাও, চীনাদের বলছেন শোয়েব

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২০, ১৯:৫৯আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:০৭

শোয়েব আখতার হঠাৎ করেই বিশ্বে এক আপদ এসে হাজির। যার নাম করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে এই ভাইরাসের উৎপত্তি। সেটি এখন ছড়িয়ে পড়েছে একশোটির বেশি দেশে। ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ এতে সংক্রমিত। মৃতের সংখ্যা ৫ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। পাকিস্তানের সুপার লিগ সংক্ষিপ্ত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পিছিয়ে গেছে। এতে ভীষণ ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ভাইরাসটি ছড়ানোর পেছনে চীনাদেরই দায় দেখেন। চীনারা বাদুড়-কুকুর-বেড়াল খায়, এই খাদ্যাভ্যাসই করোনাভাইরাস সংক্রমণের কারণ বলে মনে করেন ‘পিন্ডি এক্সপ্রেস’, ‘আমি বুঝি না তোমরা কেন বাদুড় খাও, কেন তাদের রক্ত ও মূত্র খাও। আর এভাবে সারা বিশ্বে ছড়িয়ে দাও কিছু ভাইরাস…চীনাদের নিয়ে বলছি আমি। তারা পৃথিবীটাকেই বিপন্ন করে তুলেছে। আমি সত্যিই বুঝি না কীভাবে তোমরা বাদুড়, কুকুর এবং বিড়াল খাও। সত্যিই আমার রাগ হয়।’

ক্রিকেটকে ২০১১ সালে বিদায় বলে দেওয়া শোয়েব আখতারের একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানেই চীনাদের ওপর নিজের রাগ-ক্ষোভ ঝেড়ে আরও বলেছেন, ‘পুরো বিশ্ব আজ ঝুঁকির মুখে পড়ে গেছে। পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, অর্থনীতিতে মন্দা। গোটা বিশ্বই অচলাবস্থার মধ্যে পড়তে চলেছে।’

শোয়েব অবশ্য চীনা জনগণের বিরুদ্ধে নন। তবে তিনি চান খাদ্যাভ্যাস নিয়ে নতুন আইন চালু হোক। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতির বোলার বলেছেন, ‘আমি চীনা জনগণের বিরুদ্ধে নই, তবে আমি এই প্রাণীবিষয়ক আইনের বিরোধী। আমি বুঝি যে এটা নিজস্ব সংস্কৃতি, কিন্তু এটা তো এখন তাদের জন্য মঙ্গল ডেকে আনছে না। আমি আপনাদের চীনাদের বর্জন করার কথা বলছি না। কিন্তু কিছু আইন থাকতেই হবে। তুমি যেকোনও কিছু বা সবকিছু খেতে পারো না।’

/পিকে/এমএমজে/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের