আয়োজক অস্ট্রেলিয়াই বলছে, ‘ঝুঁকিতে’ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২০, ১৪:৪৯আপডেট : ২৯ মে ২০২০, ১৫:০২

আয়োজক অস্ট্রেলিয়াই বলছে, ‘ঝুঁকিতে’ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুতোয় ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। ২০২০ সালের প্রতিযোগিতাটি হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। অক্টোবর-নভেম্বরে সূচি নির্ধারণ থাকলেও করোনাভাইরাসে দৃশ্যপট পাল্টে গেছে। এখনও স্থগিত কিংবা বাতিল হয়নি, তবে কুড়ি ওভারের বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট। আয়োজক অস্ট্রেলিয়াই জানিয়েছে, ‘ঝুঁকির মুখে’ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গতকাল (বৃহস্পতিবার) আইসিসির সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যদিও সিদ্ধান্তে আসতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। চূড়ান্ত সিদ্ধান্ত ঠেলে দিয়েছে ১০ ‍জুনের নির্বাহী সভায়। যদিও নির্ধারিত সময়ে প্রতিযোগিতা হওয়ার আশার আলো খুব একটা দেখছে না অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টসের কণ্ঠে তেমনই সুর।

‘অবশ্যই আমরা আশা করছি অক্টোবর-নভেম্বরেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বর্তমানে অবস্থান যেমন, তাতে করে বলতেই হচ্ছে বড় ঝুঁকিতে রয়েছে প্রতিযোগিতাটি।’- আজ (শুক্রবার) ভিডিও কলে সাংবাদিকদের বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কর্তা।

নির্ধারিত সূচিতে না হলে আরও দুটি সময়ে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারে বলে জানিয়েছেন রবার্টস, ‘যদি প্রতিযোগিতাটি (নির্ধারিত সময়ে) না হয়, তাহলে সেটি হতে পারে পরের বছরের ফেব্রুয়ারি-মার্চ কিংবা অক্টোবর-নভেম্বরে।’

২০২১ সালের অক্টোবর-নভেম্বরে হওয়ার সুযোগ নেই। কারণ আগামী বছরের এই সময়টাতে ভারতে রয়েছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাছাড়া এক বছরে একই প্রতিযোগিতা দুইবার হওয়ার কথাও নয়।

চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেওয়ায় পরপর দুটি বিশ্বকাপের সূচি পড়ে গেছে। তাই নির্ধারিত সময়ে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সূচি মেলাতে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসিকে।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের