বঙ্গবন্ধু চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২০, ১২:২৭আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১২:২৭

বঙ্গবন্ধু চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে: সাকিব ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতক দল। আজ সেই ১৫ আগস্ট। পুরো বাঙালি জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে বঙ্গবন্ধু ও তার পরিবারকে। বাদ যাননি ক্রিকেটাররাও। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সাকিব আল হাসান।

নিজের ফেসবুক পেজে বাঁহাতি অলরাউন্ডার লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় শোক দিবসের এই দিনে। আপনি চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।’

নিষেধাজ্ঞার কারণে প্রায় এক বছর ধরে ক্রিকেটের বাইরে সাকিব। আগামী ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে তার। তাই শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টেস্ট থেকে খেলার জোর সম্ভাবনা আছে গত বিশ্বকাপ মাতানো এই ক্রিকেটারের।

করোনাকালের শুরু থেকেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কয়েকদিনের মধ্যে ব্যক্তিগত ব্যবস্থায় অনুশীলনে ফিরতে পারেন তিনি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মাঠে ফেরার অপেক্ষায় আছেন তার ভক্ত-সমর্থকেরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী