ভারতের কাছে ঋণী পিটারসেন

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৯

আইপিএলের ধারাভাষ্য প্যানেলে আছেন কেভিন পিটারসেন ২০০২ সালে প্রথমবার ভারতে এসেছিলেন কেভিন পিটারসেন। তখন থেকে দেশটিতে অনেক কিছু পেয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান। একসময় খেলোয়াড় হিসেবে ভারতীয় দর্শকদের ভালোবাসা পেয়েছেন, আর এখন আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে যুক্ত আছেন ভারতীয় ক্রিকেটের সঙ্গে। আইপিএলের নতুন ‍মৌসুম শুরুর আগে পিটারসেন তাই জানালেন, ‍এত প্রাপ্তিতে ভারতের কাছে তিনি অনেক ঋণী।

আজ (শনিবার) পর্দা উঠছে ২০২০ সালের আইপিএলের। করোনাভাইরাসের কারণে এবারের প্রতিযোগিতাটি হবে সংযুক্ত আরব আমিরাতে। এই ‍আসরেও আইপিএলের ধারাভাষ্য প্যানেলে আছেন পিটারসেন। খেলোয়াড়ি জীবনে অনেকবার ভারতে এসে সেখানকার ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। শিখেছেন যেমন অনেককিছু, তেমনি পেয়েছেনও।

তারই কৃতজ্ঞতা প্রকাশ করলেন এভাবে, ‘আইপিএল আমি ভীষণ ভালোবাসি। ভারত আমাকে যা দিয়েছে, সবই আমার খুব পছন্দের। সেই ২০০২ সালে, যখন প্রথমবার ভারতে এসেছিলাম, তখন থেকে এই যাত্রায় সঙ্গী হওয়া সবকিছু আমার ভালো লাগার। অর্থনৈতিকভাবে যেমন লাভবান হয়েছি, তেমনি আবেগী অনেক কিছু পেয়েছি। ‍ভারতের কাছে আমি অনেক ঋণী।’

একসময় আইপিএল মাতিয়েছেন তিনি দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে, ফ্র্যাঞ্চাইজিটি নাম পাল্টে এখন দিল্লি ক্যাপিটালস। দলটির জন্য এখনও তার ভালোবাসা অনেক। সে কারণেই পিটারসেন এবারের আইপিএলে শিরোপা দেখতে চান দিল্লির ঘরে, ‘এখনই ভবিষ্যদ্বাণী করতে পারবো না, তবে আমার হৃদয় চায় দিল্লি জিতুক, কারণ এই দলটাকে আমি ভালোবাসি।’

চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আজ (শনিবার) পর্দা উঠবে ২০২০ সালের আইপিএলের। আবুধাবির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার