সেই আকবর এখন তামিম-মুশফিকদের সঙ্গে খেলার অপেক্ষায়

রবিউল ইসলাম
০৭ অক্টোবর ২০২০, ২২:০৯আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:০৯

চলছে আকবর আলীর প্রস্তুতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ম্যাচজেতানো অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেছিলেন আকবর হোসেন। ঠাণ্ডা মাথায় অধিনায়কোচিত ইনিংসের পর প্রশংসার জোয়ারে ভেসে যান তিনি। কেউ কেউ ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও তুলনা দাঁড় করান তাকে। শুধু তা-ই নয়, ফাইনালের আগে বোনের মৃত্যু খবর শোনার পরও ইস্পাত কঠিন মনোবলে দেশের জন্য লড়ে গেছেন এই তরুণ। সেই আকবরই এখন মুশফিক-তামিমদের সঙ্গে খেলার অপেক্ষায়।

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পর বিসিবির লক্ষ্য ঘরোয়া ক্রিকেট ফেরানো। তার আগে খেলোয়াড়দের মধ্যে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ আয়োজন করছে। তারই অংশ হিসেবে আগামী ১১ অক্টোবর থেকে তিন দল নিয়ে শুরু হবে ৫০ ওভারের প্রতিযোগিতা। ওই টুর্নামেন্টে তামিম একাদশের হয়ে খেলবেন আকবর।

তামিম-মুশফিকদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত আকবর বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি খুব রোমাঞ্চিত এই সিরিজটি নিয়ে। তবে রোমঞ্চিত হলেও কঠিন করে ভাবছি না যে বড়দের সঙ্গে ম্যাচ বলে পারবো না। সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আশা করি, অনেক কিছু শিখতেও পারবো।’

যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছেন আকবর। কিন্তু প্রথম ম্যাচ শেষে করোনার থাবায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় প্রতিযোগিতাটি। একমাত্র ম্যাচটিতে ৩১ রান করে রান আউটের শিকার হয়েছিলেন এই উইকেটকিপার। দীর্ঘ বিরতি পড়লেও আকবর পুরোনো ছন্দ নিয়ে ৫০ ওভারের টুর্নামেন্টটি শুরু করতে চান, ‘যদি সুযোগ পাই চেষ্টা করবো যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করার। গত কিছুদিনের ঘাটতিগুলো কমাতে পরিশ্রম করেছি। আশা করি, ভালো কিছু করতে পারবো।’

১৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করেছিলেন আকবর। এরপর পেরিয়ে গেছে সাত মাস। অবশেষে মিরপুরের সবুজ চত্ত্বরে অনুশীলন করার সুযোগ মিললো তার। এর আগে চার সপ্তাহ অনুশীলন করেছেন বিকেএসপিতে। বুধবার থেকে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) হয়ে শুরু করেছেন স্কিল ক্যাম্প। 

মাঠে ফিরতে পেরে ভীষণ খুশি এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের আগের দিন মিরপুরে অনুশীলনে এসেছিলাম। এরপর সাত মাস কেটে গেছে। মাঠে ফিরতে পেরে খুব ভালো লাগছে। এই ভালো লাগার অনুভূতিটা আসলে বোঝানো কঠিন। ক্রিকেটাররা মাঠে থাকতে পছন্দ করে। এতদিন মাঠের বাইরে ছিলাম, মাঠে ফেরাটা স্বস্তিদায়ক। যদিও আমি চার সপ্তাহর মতো বিকেএসপিতে অনুশীলন করেছি। ওখানে চেষ্টা করেছি যতটুকু সম্ভব ঘাটতি পূরণ করার। ’

বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও যোগ করেছেন, ‘আমাদের জন্য মিরপুর স্টেডিয়াম অন্যরকম আবেগের জায়গা। সেই জায়গা থেকে এখানে ফিরতে পারাটা বিশেষ কিছুই। সুতরাং, কতটা ভালো অনুভূতি এটা আসলে বোঝানো কঠিন।’

রংপুরের অসীম মেমোরিয়াল ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে কোচ অঞ্জন সরকারের হাত ধরে তার ক্রিকেটের হাতেখড়ি। সেখানে তিনি ৩ বছরের বেশি সময় প্রশিক্ষণ নেন। ২০১২ সালে দেশের সেরা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হন আকবর। তারপর শুধুই তার এগিয়ে যাওয়া।

বিকেএসপির বয়সভিত্তিক দলে খেলে সুযোগ পেয়ে যান জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও বাড়তে থাকে সমানতালে। নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। যুব বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে আকবর ‘দ্য গ্রেট’ নয়, হয়ে উঠেছেন ‘দ্য গ্রেটেস্ট’!

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের