পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ২০:০৮আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৩২

পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ ২০২০ সালের পাকিস্তান সুপার লিগ (পিএলএল) শুরু হয়েছিল ২০ ফেব্রুয়ারি। আর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট মাঠে গড়িয়েছিল ২২ ফেব্রুয়ারি। সময়ের হিসাবই বলে দিচ্ছে এ বছরের পিএসএলে বাংলাদেশের কারও খেলার সুযোগ ছিল না। তবে করোনাভাইরাসে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা যখন আবার শুরু হতে যাচ্ছে, তখন থাকছে বাংলাদেশের প্রতিনিধিও। কুড়ি ওভারের টুর্নামেন্টের প্লে অফ খেলতে পাকিস্তানে যাচ্ছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।

আজ (সোমবার) পিএসএল কর্তৃপক্ষ তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। ১৪ নভেম্বর করাচিতে শুরু হবে প্লে অফ। করোনা বিরতির পর শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় তামিমের দল লাহোর কালান্দার্স ও মাহমুদউল্লাহ খেলবেন মুলতান সুলতানসের হয়ে। দুজনই সুযোগ পেয়েছেন বদলি হিসেবে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিন নাম প্রত্যাহার করে নেওয়ায় ডাক পড়েছে তামিমের। আর ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর জায়গায় সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ।

তামিম ও মাহমুদউল্লাহ পিএসএলে খেলার অভিজ্ঞতা আগেই হয়েছে। এমনকি পাকিস্তানে গিয়েও খেলেছেন দুজনই। আবারও যাচ্ছেন সেখানে খেলতে। বাংলাদেশের দুই ক্রিকেটারই মুখিয়ে আছেন নিজের দলের হয়ে সেরাটা দিতে।

লাহোরের হয়ে মাঠে নামার অপেক্ষায় আর থাকতে পারছেন না তামিম, ‘আবারও পিএসএলে নামতে উন্মুখ হয়ে আছি। লাহোর কালান্দার্সের এবারের ‍পথচলা দারুণ। এ বছর শিরোপা জিততে আমি আমার দলকে সাহায্য করতে চাই।’ এর আগে বাংলাদেশি ওপেনার পিএসএল মাতিয়েছেন পেশাওয়ার জালমির জার্সিতে।

মাহমুউল্লাহ সরাসরি শিরোপা নিয়ে কিছু না বললেও মুলতানের ভক্তদের মুখে হাসি ফোটানোর কথা বলে লক্ষ্যটা ঠিকই বুঝিয়ে দিয়েছেন, ‘পিএসএলে খেলাটা সম্মানের। এ বছর ক্রিকেটটা অন্যরকমভাবে খেলা হচ্ছে। আশা করছি, আমাদের ভক্তদের মুখে হাসি ফোটাতে অবদান রাখতে পারবো।’

১৪ নভেম্বর শুরু হতে যাওয়া পিএসএলের প্রথম দিনেই মাঠে নামবেন মাহমুদউল্লাহ। তার দল মুলতান লিগ পর্ব শেষ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। তাই সুবিধাজনক জায়গায় থেকে নামবে কোয়ালিফায়ার ম্যাচে, প্রতিপক্ষ করাচি কিংস।

ওই ম্যাচের পর রাতেই তামিমের লাহোর প্লে অফ (প্রথম এলিমিনেটর) খেলবে পেশাওয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচ জিতলে ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর বাধা টপকে ফাইনালে জায়গা করতে নিতে হবে তামিমদের। ১৭ নভেম্বর হবে ফাইনাল।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের