খেলছেন টি-টোয়েন্টি, তবে পূর্ণ মনোযোগ টেস্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ১৭:১৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:১৫

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোখ পেসার খালেদ আহমেদের বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলেছেন তামিম ইকবাল একাদশের হয়ে, তবে দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি খালেদ আহমেদ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দরজাও খুলেছে তার শফিউল ইসলামের চোটে। জেমকন খুলনার জার্সিতে সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে খালেদ। যদিও কুড়ি ওভারের প্রতিযোগিতায় ভালো করতে চাওয়ার অন্য কারণও আছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ভালো করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে থাকার দাবি জানিয়ে রাখতে চান এই পেসার।

ইনজুরির কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন খালেদ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজল্যিান্ডের বিপক্ষে টেস্টের পর একবছরের বেশি সময় ছিলেন মাঠের বাইরে। এ বছরের মার্চে প্রিমিয়ার লিগ দিয়ে ফেরেন খেলায়। কিন্তু আবারও ভাগ্য বিড়ম্বনা! করোনার কারণে বন্ধ হয়ে যায় ক্রিকেট। পরবর্তীতে মাঠে ফেরেন প্রেসিডেন্টস কাপ দিয়ে।

খালেদ দুটি টেস্ট খেলেছেন। সঙ্গে আছে ১৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। কুড়ি ওভারের ক্রিকেটে এই পেসারের অভিষেক হয়েছিল বিপিএল দিয়ে, ২০১৭ সালে খুলনা টাইটানসের হয়ে। ১৮ ম্যাচে তার উইকেট ১৯টি। ২০১৯ বঙ্গবন্ধু বিপিএলে খালেদ খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে।

লম্বা বিরতি শেষে কুড়ি ওভারের ক্রিকেটে ফিরলেও খালেদের ভাবনায় টেস্ট, ‘অবশ্যই টেস্ট নিয়ে আমার পরিকল্পনা আছে। আমি ইনজুরির কারণে অনেকদিন দলের বাইরে ছিলাম। এই মুহূর্তে আমি পুরোপুরি প্রস্তুত যে কোনও পর্যায়ের ক্রিকেট খেলতে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকতে হলে হয়তো এখানে (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি) কিছু করতে হবে। চেষ্টা করবো ম্যাচে সুযোগ পেলে ভালো কিছু করার।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দুই ম্যাচ খেলতে পেরেছিলেন শফিউল। ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে ছিলেন উইকেটশূন্য। পিঠের ইনজুরিতে ছিটকে গেছেন এই পেসার। তার বদলে জেমকন খুলনায় জায়গা পাওয়া খালেদ সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে, ‘সুযোগ পেয়ে ভালো লাগছে। সবসময় তৈরি থাকি, তো আমি তৈরিই ছিলাম। বাসায় যখন ছিলাম, অনুশীলনের মধ্যেই ছিলাম। আশা করি, কোনও সমস্যা হবে না এবং পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারবো।’

কারও বদলি হিসেবে সুযোগ পেলে পারফরম্যান্সে কোনও প্রভাব পড়ে কিনা, এমন প্রশ্নে খালেদ বলেছেন, ‘এটাকে আমি তেমন কোনও সমস্যা দেখি না। কারও ইনজুরিতে সুযোগ পাওয়া খারাপ কিছু না। আমি চেষ্টা করবো সুযোগটা কাজে লাগাতে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান