ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই দেশের ক্রিকেটে দর্শক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ১৬:৩৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৬:৩৯

করোনার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিও হয়েছে ফাঁকা গ্যালারিতে ৯ মাসের বিরতি কাটিয়ে জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা। আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সময়ে দেশের দর্শকদের জন্যও থাকছে সুখবর। চাইলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কিংবা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে ক্রিকেট ভক্তরা খেলা দেখার সুযোগ পাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দর্শক ফেরানোর চিন্তা-ভাবনা করছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিয়ম-কানুন মেনে চললে সীমিত সংখ্যক দর্শকের মাঠে প্রবেশের অনুমতি মিলবে।

করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ ছিল। কিছুটা স্বাভাবিক হওয়ার পর তিন দলকে নিয়ে প্রেসিডেন্টস কাপ মাঠে গড়ায়। ওয়ানডে ফরম্যাটের ওই টুর্নামেন্টে দর্শকদের জন্য উন্মুক্ত ছিল না গ্যালারি। শুক্রবার শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপও দর্শকদের জন্য উন্মুক্ত ছিল না। যদিও গ্র্যান্ডস্ট্যান্ডের দ্বিতীয় তলায় দুই দলের সমর্থকরদের ভিড় লক্ষ্য করা গেছে। সবকিছু ঠিকঠাক মতো হওয়াতে বিসিবি নতুন করে দর্শক উন্মুক্ত করার বিষয়টি ভাবছে।

নাজমুল বলেছেন, ‘আমাদের যদি এই বিশ্বাসটা আসে যে, দর্শকরা নিয়ম-কানুন মেনে চলবে, তাহলে আমরা কিছু সংখ্যক দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেবো। কিন্তু এমনও হতে পারে তারা মানছে না (স্বাস্থ্যবিধি), মাস্ক পরছে না, নিরাপদ দূরত্ব বজায় রাখছে না... এরকম পরিস্থিতি আমাদের ক্রিকেটে হোক, আমরা চাই না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের