স্মিথকে ছেড়ে দিয়ে নতুন অধিনায়ক ঘোষণা রাজস্থানের

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২১, ১৫:০৩আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৫:০৩

শুধু নেতৃত্ব থেকে সরিয়ে দেয়নি, রাজস্থান রয়্যালস ছেড়েই দিয়েছে স্টিভেন স্মিথকে! আগামী মৌসুমে আইপিএলের খেলোয়াড় ধরে রাখার তালিকায় তারা রাখেনি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে। গত মৌসুমে এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। স্মিথকে ছেড়ে দিয়ে নতুন অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করেছে রাজস্থান।

দিনকয়েক ধরে শোনা যাচ্ছিল, সামনের মৌসুমের জন্য স্মিথকে আর রাখবে না রাজস্থান। গুঞ্জনটা উড়ছিল সিডনি টেস্টের পর থেকে। ওই টেস্টে ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পান্তের ব্যাটিং গার্ড মুছে ফেলার অভিযোগ উঠেছিল স্মিথের বিরুদ্ধে। অধিনায়কের নামে এমন অভিযোগ নাকি ভালো চোখে নেয়নি ভারতীয় প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিটি। ওই ঘটনার রেশ ধরেই স্মিথকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, সেটা অবশ্য স্পষ্ট নয়।

গত আইপিএলে অধিনায়ক হিসেবে খুব একটা সুবিধা করতে পারেননি স্মিথ। ব্যাটেও ধারাবাহিক ছিলেন না। তবে দুর্দান্ত পারফর্ম করেছিলেন স্যামসন। ২০২০ আইপিএলে রাজস্থানের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১৪ ইনিংসে ৩৭৫ রান করা এই ব্যাটসম্যানকেই নতুন অধিনায়ক করেছে রাজস্থান।

রাহুল দ্রাবিড় ও আজিঙ্কা রাহানের পর তৃতীয় ভারতীয় হিসেবে রাজস্থানের অধিনায়ক হলেন স্যামসন। সামনের মৌসুমে তিনি দলে পাচ্ছেন অভিজ্ঞ বেন স্টোকস ও জস বাটলারের সঙ্গে গত মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারি জোফরা আর্চারকে। রাজস্থান আরও ধরে রেখেছে রবিন উথাপ্পা, জয়দেব উনাড়কাট, রিয়ান পরাগ ও রাহুল তেবাটিয়াকে।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি