অ্যান্ডারসনের কৃপণ বোলিংয়ের দিনে আলো ছড়ালেন ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ১৮:৪৫আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৮:৪৮

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসের ব্যাটিংটা ভুলে যেতে চাইবে শ্রীলঙ্কা। তেমনটা না হলে যে, হেরে যাওয়া টেস্টের ফলটা ভিন্ন কিছু হতো। তাই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকরা উপহার দিয়েছে লড়াকু ব্যাটিং। গলে প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২২৯ রান।

অবশ্য টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া লঙ্কানদের শুরুতে নড়বড়ে করে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। ৭ রানে একই ওভারে ফেরান কুশল পেরেরা ও ওশাডা ফার্নান্ডোকে। ওপেনার লাহিরু থিরিমান্নে সেই ধাক্কা সামাল দিলেও লাঞ্চের পর আবারও লঙ্কানদের ওপর আঘাত হানেন অ্যান্ডারসন। প্রায় সেট হয়ে যাওয়া থিরিমান্নেকে ফেরান ইংলিশ এই পেসার।

চাপে পড়ে যাওয়া সেই লঙ্কানদেরই উদ্ধার করেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। ফ্ল্যাট পিচে অধিনায়ক দিনেশ চান্ডিমালকে সঙ্গে নিয়ে গড়েছেন ১১৭ রানের জুটি।

ম্যাথুজ পুরোপুরি টেস্ট মেজাজেই খেলেছেন। চান্ডিমালকে ৫২ রানে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন মার্ক উড। তার পরেও মাটি কামড়ে পরে খেলেছেন ম্যাথুজ। ২০১৫ সালের পর ঘরের মাঠে দেখা পেয়েছেন সেঞ্চুরির। ২২৮ বলে অপরাজিত আছেন ১০৭ রানে। তার সঙ্গে জুটি গড়ার চেষ্টায় আছেন নিরোশান দিকবেলা। ব্যাট করছেন ১৯ রানে।

অবশ্য লড়াকু ব্যাটিং উপহার দিলেও লঙ্কানদের স্কোর করতে সুযোগ দেয়নি ইংলিশদের বোলিং। বিশেষ করে স্টুয়ার্ট ব্রডের বদলে এই টেস্টে স্থান পাওয়া জেমস অ্যান্ডারসন ১৯ ওভার বল করে মেডেন-ই দিয়েছেন ১০টি! কৃপণ বোলিংয়ে রানও দিয়েছেন মাত্র ২৪টি।

/এফআইআর/     
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের