মিনহাজুল আবেদীনের মতে নিউজিল্যান্ডে জয় সম্ভব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮

২০০৭ থেকে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। গত ১৪ বছরে বেশ কয়েকবার সেখানে সফর করলেও শূন্য হাতেই ফিরতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। আগামী ২৩ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে আরও একবার সফরে যাবে তামিম-মাহমুদউল্লাহরা। এবার অবশ্য জয় সম্ভব বলেই মনে করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নিউজিল্যান্ডে গিয়ে ১৩টি ওয়ানডের পাশাপাশি ৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যার সবকটিতেই ছিল হার। এবার অবশ্য জয়ের আশা করছেন প্রধান নির্বাচক। তার মতে, 'অবশ্যই সম্ভব। এবার অভিজ্ঞ এক দল যাচ্ছে। করোনার কারণে এক বছর বিরতির পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছি। এজন্য আত্মবিশ্বাসী। আশা করি, উন্নতির ধারা ঠিক থাকলে ভালো ফল দেখবো।'

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। এ সময় অনুশীলনের সুযোগ থাকবে না। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনাও ক্ষীণ। ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে। ভেন্যু যথাক্রমে- ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে হবে এই ম্যাচ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম