১৪ রানে ৬ উইকেট বাংলাদেশের এক নারী পেসারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৯:১৮আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৯:১৮

করোনাভাইরাসের দীর্ঘ বিরতি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সালমা-রুমানারা। ২০২০ সালের মার্চে সবশেষ খেলেছিলেন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ (শনিবার) বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্ট দিয়ে বিরতি কাটিয়ে মাঠের লড়াইয়ে ফিরেছেন তারা। আর ফিরেই মেয়েদের ক্রিকেট পেলো বড় চমক। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে সব আলো নিজের ওপর ফেলেছেন ফারিহা তৃষ্ণা। ১৪ রান দিয়ে বাঁহাতি পেসার পেয়েছেন ৬ উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নীল দলের তৃষ্ণার তোপে ২৮.১ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট হয় নিগার সুলতানার লাল দল। সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৫.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০ উইকেটের জয় পায় সালমা খাতুনের নীল দল।

আগে ব্যাটিং করা লাল দলের ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেননি। জিন্নাত অর্থির ব্যাট থেকে সর্বোচ্চ ২১ রান এসেছে। এছাড়া রুবাইয়া হায়দার ঝিলিক খেলেছেন ১০ রানের ইনিংস। আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

নীল দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন তৃষ্ণা। এছাড়া সালমা খাতুন ২টি ও জাহানারা আলম ১ উইকেট নিয়েছেন।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে নীল দলের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা দলকে নিয়ে যান জয়ের বন্দরে। মুর্শিদা ২৫ ও শামীমা ৩১ রানে অপরাজিত থাকেন।

সোমবার দ্বিতীয় ম্যাচে সালমার নীল দল খেলবে রুমানা আহমেদের সবুজ দলের বিপক্ষে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের