বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসন-বোল্টকে ছাড়াই কিউইদের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ১৩:১৭আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৩:১৯

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে মাঠে গড়াতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ফিন অ্যালেন। ২১ বছর বয়সী এই অলরাউন্ডারের ১৩ টি কুড়ি ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া দুই বছর পর দলে ফিরেছেন অ্যাডাম মিলনে।

নিউজিল্যান্ডের হয়ে ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা মিলনে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালে। ঘরোয়া ক্রিকেটে এই পেসারের সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে জাতীয় দলে সুযোগ করে দিয়েছে।

ফিন অ্যালেন ছাড়াও কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হওয়ার হাতছানি উইল ইয়াংয়ের সামনেও। ওয়ানডের মতো স্বাগতিকদের পেস বোলিংয়ে সেরা ইউনিটই থাকছে টি-টোয়েন্টিতে।

আইপিএলের জন্য কেন উইলিয়ামসন অনুমিত ভাবেই থাকছেন না। তার বদলে নেতৃত্ব দেবেন টিম সাউদি। এছাড়া আইপিএলের কারণে সিরিজ থেকে বিশ্রামে থাকছেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, জিমি নিশাম ও টিম সেইফার্ট।

আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে তিনটি টি-টোয়েন্টি। 

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক),ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার ব্যাটসম্যান), মার্টিন গাপটিল, টড অ্যাস্টেল, ড্যারেল মিচেল, ইশ সোধি, উইল ইয়ং, হামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও গ্লেন ফিলিপস।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের