দেশে চলছে পাকিস্তান সিরিজ, তবে রাবাদা-নর্কিয়া আছেন ভারতে

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২১, ১৯:১৪আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৯:১৪

তখনও ঘোষণা আসেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে। কাগিসো রাবাদা জানিয়েছিলেন, আইপিএল নয়, তার কাছে দেশের হয়ে খেলাই আগে। কথাটা বলার কারণ ছিল, আইপিএল চলাকালীন পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ আছে দক্ষিণ আফ্রিকার। যে সিরিজটি এখন চলমান। তবে রাবাদার সঙ্গে তার দিল্লি ক্যাপিটালস সতীর্থ আনরিখ নর্কিয়া এখন ভারতে। বোর্ডের অনুমতি তাদের আগেই মিলেছে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আগেই নিশ্চিত করেছে, যারা আইপিএলে সুযোগ পেয়েছেন, তাদের সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাই পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ থাকলেও রাবাদা ও নর্কিয়া আইপিএল খেলতে চলে গেছেন ভারতে। প্রোটিয়া দুই পেসারই খেলবেন দিল্লির হয়ে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডের দুটি শেষ হয়েছে। দুটি ম্যাচেই খেলেছেন রাবাদা-নর্কিয়া। দুই দল একটি করে জয় পাওয়ায় শেষ ম্যাচটি রূপ নিয়েছে ‘ফাইনালে’। গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও রাবাদা-নর্কিয়াকে ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। ওয়ানডে সিরিজের পর প্রোটিয়ারা চার ম্যাচের টি-টোয়েন্টি খেলবে পাকিস্তানের বিপক্ষে।

ভারতে পৌঁছে মুম্বাইয়ে টিম হোটেলে উঠেছেন রাবাদা-নর্কিয়া। তবে দিল্লির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না প্রোটিয়া দুই পেসার। সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচ মিস করবেন তারা। ৯ এপ্রিল শুরু হবে আইপিএল, আর দিল্লির প্রথম ম্যাচ পরের দিন ১০ এপ্রিল।

তাদের ভারতের পৌঁছানোর খবর নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, ‘দিল্লি ক্যাপিটালস ফাস্ট বোলার কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া মঙ্গলবার মুম্বাইয়ে টিম হোটেলে পৌঁছেছেন। রাবাদা ও নর্কিয়া এক সপ্তাহের কোয়ারেন্টিনে থাকবেন। কোয়ারেন্টিনে থাকার কারণে তারা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দিল্লির উদ্বোধনী ম্যাচ মিস করবেন।’

গত আইপিএলে প্রোটিয়া দুই পেসার দুর্দান্ত পারফর্ম করায় তাদেরকে দলে রেখে দেয় দিল্লি। ফ্র্যাঞ্চাইজিটির প্রথম ফাইনালে ওঠার পথে রাবাদা ও নর্কিয়ার অবদান অনেক।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের