করোনায় আক্রান্ত আকরাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১১:০৭আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৬:০৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। বাংলা ট্রিবিউনকে আকরাম খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত হলেও শারিরীকভাবে সুস্থ আছেন সাবেক এই অধিনায়ক। বাসাতেই এই মুহূর্তে আইসোলেশনে আছেন তিনি।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হলেও সুস্থ রয়েছি আমি। আমার তেমন কোনও সমস্যা নেই। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় জানতে পারি আমি করোনা আক্রান্ত। পরিবারের বাকি সদস্যদের অবস্থা এখনও জানা হয়নি। আজ সবার করোনা পরীক্ষা করা হবে।’

সাধারণ কিছু সমস্যা ছাড়া গুরুতর কোনও সমস্যায় ভুগছেন না আকরাম। গত কয়েকদিন  সামান্য গলা ব্যাথা ও ঠাণ্ডায় ভুগছিলেন তিনি। মূলত এই কারণেই আকরাম করোনা পরীক্ষা করেন। শুক্রবার পরীক্ষা করিয়েই, ওই দিন সন্ধ্যায় নিজে করোনা আক্রান্ত হওয়ার খবরটি পান। নিজের শারীরিক অবস্থা নিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘শারীরিক অবস্থা ভালো আছে। একটু গলা ব্যথা ও ঠান্ডা আছে। নিজ বাসাতে আইসোলেশনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছি। সবাই দোয়া করবেন।’

আকরাম খান জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া তার নেতৃত্বে বাংলাদেশ দল ১৫টি ম্যাচে মাঠে নামে। তার অধিনাকয়ত্বে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে  গুরুত্বপূর্ণ জয়টি আসে ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে। ওই ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার কারণেই বাংলাদেশে ক্রিকেটের আজ এই অবস্থানে।

/আরআই/আইএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম