রুবেল-নাদির শাহর পাশে পিচ ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ২১:০৭আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:০৭

ক্রিকেট উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করার ব্রত আর ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও সংগঠকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল পিচ ফাউন্ডেশন। যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের শুরু, যাত্রাকালেই তাদেরকে সম্মাননা জানিয়েছিল পিচ ফাউন্ডেশন। এবার ক্যান্সার আক্রান্ত আম্পায়ার নাদির শাহ ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে ২ লাখ টাকার আর্থিক অনুদান দিলো এই সংগঠনটি।

সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও ক্রিকেট সংগঠক ইফতেখার আহমেদ তাদের হাতে এই চেক তুলে দেন।

চেক হস্তান্তর প্রসঙ্গে পিচ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবেদ আর নিজাম বলেছেন, ‘মূলত অসচ্ছল ব্যক্তিদের সহযোগিতার জন্যই আমরা পিচ ফাউন্ডেশন গড়ে তুলেছি। দেশে এমন অসংখ্য ব্যক্তি আছেন, যারা ক্রিকেটের পেছনে অগণিত সময় ব্যয় করেছেন। এখন তাদের সহায়তা দরকার। পিচ ফাউন্ডেশন তাদের পাশে থাকতে চায়।’

গত ১৩ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে পিচ ফাউন্ডেশন। শুরুর দিনে স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখা ব্যক্তিবর্গকে সম্মাননা জানিয়েছে। পাশাপাশি ফাউন্ডেশনটি বঙ্গবন্ধু-তনয় শেখ কামালকে আজীবন সম্মাননা দিয়েছিল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম