সেই ৫ দক্ষিণ আফ্রিকান ‘নেগেটিভ’ হয়ে বাংলাদেশ ছাড়লেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৯:২৪আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৯:২৪

বাংলাদেশে লকডাউনের কারণে একটি ওয়ানডে না খেলেই ঢাকা ছাড়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি পাঁচ দক্ষিণ আফ্রিকান। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় তাদের রেজাল্ট নেগেটিভ আসায় আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন তারা।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

সোমবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের সবাই করোনা পরীক্ষা করান। তাদের পাঁচজনের করোনা পজিটিভ আসে। ততক্ষণে পুরো দল সিলেট থেকে ঢাকায় চলে এসেছে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ সদস্য আইসোলেশনে ছিলেন। তবে সন্দেহ হওয়ার কারণে আজ (মঙ্গলবার) সকালে ঢাকায় আবারও তাদের করোনা পরীক্ষা করানো হয়।  রিপোর্ট নেগেটিভ হওয়াতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরে যাচ্ছেন তারা।

বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাদেল বলেছেন, ‘সোমবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে করা টেস্টে তাদের ফলস (ভুয়া) পজিটিভ এসেছিল। আজ ঢাকায় আবারও টেস্ট করানো হয়। সেই রিপোর্ট এসেছে নেগেটিভ। সবকিছু ঠিক হওয়াতে সন্ধ্যা ৬টার ফ্লাইটে নারী দলের বাকি ক্রিকেটাররা দেশ ছেড়েছেন।’

করোনা পজিটিভ হওয়া পাঁচজন হচ্ছেন- সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি, রবিন শার্লি ও দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালো।

প্রসঙ্গত, গত মার্চে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল ৫টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসে। যদিও লকডাউনের কারণে এক ম্যাচ বাতিল করা হয়েছে। মাঠে গড়ানো চার ম্যাচের সবকটি জিতেছে বাংলাদেশ নারী দল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী