নেতিবাচক উত্তর দিয়ে সাংবাদিকদের বিক্ষোভের মুখে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ১৭:৪৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৭:৫০

টেলিভিশন সাংবাদিককে নেতিবাচক উত্তর দিয়ে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। তার উত্তরে লাহোরে অবস্থিত গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে ছোটখাটো বিক্ষোভও করেছেন উপস্থিত সাংবাদিকরা।  
বর্তমানে নিউজিল্যান্ড সফর করতে লাহোরে অনুশীলন করছে পাকিস্তান। ওই সময় তাকে সংবাদ সম্মেলনের জন্য প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। উত্তরে এই বছরে টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের নানা পরিকল্পনা নিয়ে কথা বলেন আফ্রিদি। এরই এক পর্যায়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘সাবেক টি-টোয়েন্টি অধিনায়কদের মতো আপনার রেকর্ড অত ভালো নয়। তাই এই মুহূর্তে আপনার নেতৃত্বের ধরনে কোনও পরিবর্তন জরুরি বলে প্রয়োজন মনে করছেন কী?’
এই প্রশ্নের পরই একটু তেঁতে উঠেন পাকিস্তানি এই অল রাউন্ডার। উত্তরে বলেন, ‘আমি প্রত্যাশাই করেছিলাম আপনি এমন বেদনাদায়ক প্রশ্ন করবেন।’

আফ্রিদির এমন উত্তরটি স্বাভাবিকভাবে নিতে পারেননি উপস্থিত সাংবাদিকরা। এর প্রতিবাদে তার আচরণের জন্য ‘ক্ষমা’ চাইতে বলেন আফ্রিদিকে।

উল্লেখ্য, চাছা-ছোলা মন্তব্যের কারণে আগে থেকেই বিখ্যাত আফ্রিদি। এর আগে ২০১১ সালে সাবেক পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটকে ‘বৃদ্ধ’ বলতেও আটকাননি তিনি।

/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের