হাসপাতালে কেমন আছেন আকরাম খান?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৫:৪১আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৫:৪৫

গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। এর পর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। হুট করে শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকালে ভর্তি হন রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে। যদিও আকরাম খানকে নিয়ে শঙ্কা এখন অনেকটাই কেটে গেছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় চাইলে যেকোনও সময় হাসপাতাল ছাড়তে পারেন তিনি।

আকরামের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা তো আর সরাসরি দেখার সুযোগ পাচ্ছি না। তবে যতদূর জেনেছি উনি সুস্থ আছেন। পরীক্ষার রিপোর্টও সব ভালো এসেছে। কাশি আগের থেকে অনেকটাই কমে গেছে। এই অবস্থায় উনি চাইলে এখন হাসপাতাল ছেড়ে বাসাতে গিয়ে বিশ্রাম নিতে পারবেন। অথবা চাইলে আরও কয়েকটা দিন হাসপাতালে থেকে যেতে পারবেন। তবে আমি মনে করি, সুস্থ হওয়ার পর দুই-তিনদিন পর্যবেক্ষণে থাকা ভালো। কেননা উনিতো এখনো করোনা পজিটিভ আছেন। সেক্ষেত্রে ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে পারেন।’

আকরাম নিজেও বাংলা ট্রিবিউনকে নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে বলেছেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে অনেকটাই সুস্থ আছি, কাশিও নেই। সবাই দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

তাহলে কবে নাগাদ হাসপাতাল ছাড়তে পারবেন? এ বিষয়ে কিছু জানাতে পারলেন না সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন, ‘ডাক্তাররা আছেন, তারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।’

এপ্রিলের শুরুর দিকে ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় আকরাম খানের। পরে করোনা উপসর্গ দেখা দিলে গত ৯ এপ্রিল করোনার নমুনা দেন। এর পর ১০ এপ্রিল পজিটিভ শনাক্ত হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তার পর থেকে তিনি ঘরে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে চিকিৎসক মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম