ক্ষতিপূরণ দিয়েও নাগেলসম্যানকে কোচ করলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ১৭:০২আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৭:০২

গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হ্যান্সি ফ্লিক। এর পর থেকে নতুন কোচ খুঁজছিল বাভারিয়ানরা। দ্রুত সেটি পেয়েও গেছে। ৩৩ বছর বয়সী জার্মান হুলিয়ান নাগেলসম্যান হতে যাচ্ছেন বায়ার্নের নতুন কোচ। তাকে আগামী ৫ বছরের জন্য দায়িত্ব দিতে যাচ্ছে বুন্দেসলিগার সেরা দলটি।

নাগেলসম্যান বায়ার্নে যোগ দেবেন আগামী ১ জুলাই। অবশ্য এই চুক্তির জন্য নাগেলসম্যানের ক্লাব আরবি লাইপজিগকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে বায়ার্নকে!

অনেক দিন ধরেই ইউরোপে আলোচিত কোচ নাগেলসম্যান। লাইপজিগকে গত বছর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে গেছেন। এছাড়া ২০১৯ সালে প্রথম দায়িত্ব নিয়ে বুন্দেস লিগায় তৃতীয় করেছিলেন ক্লাবটিকে। বায়ার্ন মিউনিখের সভাপতি হার্বার্ট হেইনার নতুন কোচ নিয়োগ নিয়ে বলেছেন,‘নাগেলসম্যান নতুন প্রজন্মের একজন কোচ। সে তরুণদের প্রতিনিধিত্ব করছে।’

বায়ার্নের দায়িত্ব পেয়ে নাগেলসম্যানও খুব খুশি, ‘বায়ার্নের কোচ হওয়াটা আমার কাছে বিশেষ কিছু। তবে লাইপজিগের দায়িত্ব ছাড়তে হচ্ছে দুঃখ ভারাক্রান্ত মনে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম