শ্রীলঙ্কার বিপক্ষে রুবেলকে পেতে অপেক্ষা করবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ১৪:২৭আপডেট : ১৬ মে ২০২১, ১৪:২৭

প্রাথমিক দলে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন রুবেল হোসেন। ইনজুরির কারণে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় রুবেলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

মূলত কোমরের পুরনো চোট বেড়ে যাওয়াতেই এখন বিশ্রামে আছেন এই পেসার। গত নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফেরার পর এখন পর্যন্ত মাঠে ফেরেননি। তাই রুবেলকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কোনও ব্যথা না থাকলেও সেটি যে কোনও সময় বেড়ে যেতে পারে। ফলে খেলতে পারবেন কিনা, সে ব্যাপারে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে রুবেলকেই।

এ প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘রুবেল যতদিন খেলবে এই ধরনের ব্যথা চলবে। ১২-১৫ বছর কিন্তু পেসারদের জন্য খেলাটা সহজ না। শুধু রুবেল না, আমাদের অন্য অনেক পেসারই এরকম সমস্যায় ভুগছে। দেখা যায় ক্যারিয়ার লম্বা হয় না কিংবা মাঝে মাঝে খেলে। নিউজিল্যান্ডে থাকা অবস্থাতেই ওর কিছুটা সমস্যা হচ্ছিল এবং এই মুহূর্তে ওর কিন্তু ক্লিনিক্যালি কোনও ব্যথা নেই। এখন ওর নিজেরই সিদ্ধান্ত নিতে হবে, ম্যাচ ফিটনেসের ব্যাপারটা ওর নিজের বুঝতে হবে। আমরা পরীক্ষা করে আসলে এই মুহূর্তে কোনও ব্যথা পাচ্ছিনা। সব মিলিয়ে আমরা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নিচ্ছি।’

আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজে রুবেলের থাকার সম্ভাবনা নিয়ে বিসিবির এই চিকিৎসক বলেছেন, ‘ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, থাকা না থাকার বিষয়টি নির্বাচকরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিবে। আমাদের কাছে যখন আপডেট জানতে চাইবে যে ওর আজকের অবস্থা কী, আমরা সেটা জানাবো। এখনই তো বলার প্রয়োজন নেই যে সেই দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া।’

টানা খেলার কারণে পেসারদের কোমরের ইনজুরিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোমরের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘রুবেল যেহেতু এক যুগের বেশি সময় ধরে এলিট লেভেলে বল করছে, সেহেতু এ ধরনের বোলারদের ব্যাকে কিছু ইস্যু হয়ে থাকে। রুবেলও তার ব্যতিক্রম না। কয়েক দফা স্ক্যান করানো হয়েছে, সেখানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গিয়েছে। যা সাধারণত দীর্ঘ মেয়াদে বোলিংয়ের রিঅ্যাকশন হিসেবেই আমরা পেয়ে থাকি। এই সমস্যাটা মাঝে মাঝেই দেখা দিবে, রুবেলকে একটা খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। আর সে সেটিই করছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের