সাকিবের শাস্তি কমাতে মোহামেডানের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১২:৫২আপডেট : ১৩ জুন ২০২১, ১৯:২৩

দুই দফা অক্রিকেটীয় আচরণ করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা আর্থিক জরিমানার খড়গে পড়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। শাস্তি ঘোষণার একদিন পরই সেটি কমানোর আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড।

রবিবার সাকিবের শাস্তি কমানোর আবেদনের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান।

সাকিবের শাস্তি কমানোর ব্যাপারে মাসুদুজ্জামান বলেছেন, ‘সাকিবের শাস্তি কমানোর ব্যাপারে আমরা সিসিডিএম বরাবর মেইল করেছি। আজ সিসিডিএমের কাছে সরাসরি চিঠি দিয়েছি। আমরা মোহামেডানের পক্ষ থেকে অনুরোধ করেছি, যেন সাকিবের শাস্তি কমানো হয়।’

চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেনও। আলী হোসেন বলেছেন, 'কিছুক্ষণ আগে আমরা চিঠিটা পেয়েছি। আমাদের কাছে চিঠি পাঠালেও এটা সিসিডিএম বরাবর দেওয়া হয়নি। মোহামেডান কর্তৃপক্ষ বিসিবি সভাপতি বরাবর আবেদন করেছে। তাই এটা আর আমাদের হাতে নেই। এটা এখন বিসিবির সিদ্ধান্ত।'

ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি দিয়েছিল সিসিডিএম। সাকিবের ঘটনা আচরণ বিধির ‘লেভেল থ্রি’ পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। যার ফলে তিন ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এই অলরাউন্ডারকে। একই সঙ্গে সাকিব দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারিয়ে ‘অক্রিকেটীয় আচরণের’ শাস্তি হিসেবে নিষিদ্ধ হন সাকিব। আবাহনী ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে মুশফিকুর রহিমকে আউট না দেওয়ায় স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন সাকিব। পরের ওভারে আম্পায়ার বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এবার তিনটি স্টাম্প উপড়ে আছাড় মারেন। এমন ঘটনার পর মাঠের বাইরেও সেটি নিয়ে বেশ কিছু সময় উত্তেজনা বিরাজ করেছে।

এখানেই শেষ নয়, সবশেষ আবাহনী ডাগআউটের সামনেও তাকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। ওই সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে এগিয়ে যেতে থাকেন মোহামেডানের ড্রেসিংরুমের দিকে। তেড়ে যেতে দেখা যায় সাকিবকেও। দুই দলের ক্রিকেটাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বৃষ্টি কমার পর ম্যাচ শুরুর আগে আবাহনীর ড্রেসিংরুম গিয়ে সাবেক এই ক্রিকেটারের কাছে ক্ষমা চান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটভক্ত থেকে শুরু করে ক্রিকেটাঙ্গনের সবার কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান তিনি। তাতেও অবশ্য পার পাননি। শাস্তি পেতেই হয়েছে সাকিবকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের