কেন্দ্রীয় চুক্তিতে নতুন ৩ নারী ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ২৩:০৭আপডেট : ১৫ জুন ২০২১, ২৩:০৭

জাতীয় নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে সদস্য সংখ্যা ১৯ জন থেকে বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৫ জুন)  অনুষ্ঠিত বোর্ড সভার অনুমোদনক্রমে তরুণ তিন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তরুণ নারী ক্রিকেটারদের নাম বিসিবি এখনও প্রকাশ করেনি।

নারী দলকে নিয়ে বোর্ড সভায় আলোচনা প্রসঙ্গে বিসিবি পরিচালক ও উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী বলেছেন, ‘আগামীতে সংখ্যাটা আমরা আরও বাড়াবো। এ বছরের বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে। বেতন ও ম্যাচ ফি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। তিন নতুন মুখ রয়েছে। কয়েকদিন পরই এ ব্যাপারটি চূড়ান্ত করে আমরা মিডিয়াকে জানাব।’

নারী ক্রিকেটে সাম্প্রতিক সাফল্যে সন্তুষ্ট হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশেরে ক্রিকেট বোর্ড। চলতি বছরে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও করোনার কারণে অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সালমা-জাহানারারা।

/আরআই/এমআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের