বিতর্কে জড়ানো সাব্বির ব্যর্থ, লজ্জার হার মাহমুদউল্লাহদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ২৩:০৫আপডেট : ১৬ জুন ২০২১, ২৩:০৫

বিতর্ক সঙ্গী হয়ে আছে সেই ক্যারিয়ারের শুরু থেকে। নতুন করে ভুল খবরে আবার শিরোনাম হওয়া সাব্বির রহমানের ব্যাট হাসছেই না ঢাকা প্রিমিয়ার লিগে। ইলিয়াস সানিকে ইট ছুড়ে মারা ও বর্ণবাদী আচরণে নতুন করে বিতর্কের জন্ম দেওয়া এই ব্যাটসম্যান পারটেক্সের বিপক্ষে করলেন ১৫ রান। তার ব্যর্থতার পরও ম্যাচটি ২১ রানে জিতেছে লেজেন্ডস অব রূপগঞ্জের। অন্যদিকে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাহমুদউল্লাহদের।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জ সানজামুলের ৩০ ও নাঈম ইসলামের অপরাজিত ২৯ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। গত বুধবার সানিকে লক্ষ্য করে ইট ছঁড়ে মেরে আলোচনায় আসা সাব্বির ১৫ রানের বেশি করতে পারেননি।

পারটেক্সের শাহদাত হোসেন ও রাজিবুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন।

১৩২ রানের লক্ষ্যে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করতে পারে পারটেক্স। ফলে ২১ রানের জয়ে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে রয়েছে রূপগঞ্জ। অন্যদিকে ১০ ম্যাচের কোনোটিই জিততে পারেনি পারটেক্স।

এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাতের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ১০৭ রানের স্কোরটাও টপকাতে পারেনি মাহমুদউল্লাহর গাজী গ্রুপ ক্রিকেটার্স, হেরেছে ৮ রানে।

দারুণ বোলিংয়ে মাহমুদউল্লাহরা শাইনপুকুরকে অল্পতে আটকে রেখে জয়ের স্বপ্ন দেখলেও ব্যাটিং ব্যর্থতা কাল হয়ে দাঁড়িয়েছে। অধিনায়ক মাহমুদউল্লাহ (৩/১৪), মেহেদী হাসান (২/৩৬) ও মহিউদ্দিন তারেকের (২/২৯) বোলিংয়ের সামনে ১৯.৪ ওভারে শাইনপুকুর অলআউট ১০৭ রানে। সর্বোচ্চ ৪১ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে।

সহজ লক্ষ্যে দাঁড়াতেই পারেননি গাজী গ্রুপের ব্যাটসম্যানরা। মোহর শেখ (৪/২২) ও সুমন খানের (৩/২০) তোপের সঙ্গে হাসান মুরাদের ঘূর্ণিতে ৯৯ রানে শেষ মাহমুদউল্লাহরা। গাজী গ্রুপ অধিনায়ক করেন মাত্র ৪ রান। সর্বোচ্চ ১৭ রান আসে মুমিনুলের ব্যাট থেকে। শেষ দিকে নাসুম আহমেদ ১৭ রান করায় ১৯.৩ ওভার পর্যন্ত খেলতে পেরেছে তারা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম