তাসকিনের হাতে পাঁচটি সেলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৮:২৬আপডেট : ১৮ জুন ২০২১, ১৮:২৬

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব ভালো-খারাপ মিলিয়ে কেটেছে মোহামেডানের। বিতর্কিত কারণে বিসিবির তদন্তের মুখে যেমন পড়তে হয়েছে, তেমনি আবার সুপার লিগ নিশ্চিত করার তৃপ্তিও আছে। তবে সুপার লিগ শুরুর আগে বড় ধাক্কা খেলো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিব আল হাসান খেলবেন না, আগেই জানা গিয়েছিল, এবার চোটের কারণে মোহামেডান হারালো পেসার তাসকিন আহমেদকে।

হাতে আঘাত পেয়েছেন তাসকিন। আঘাতের জায়গায় চামড়া ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই দিতে হয়েছে তার হাতে। যে কারণে সুপার লিগ পর্বে আর খেলা হচ্ছে না এই পেসারের। বিষয়টি নিশ্চিত করেছে মোডামেডান।

গত ১৬ জুন খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল মোহামেডান। ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান তাসকিন। আপাতত ৭ দিন মাঠে নামতে পারবেন না। সেরে উঠলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না মোহামেডান। তাই সুপার লিগ শেষ হয়ে গেছে তাসকিনের।

মোডামেডনের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘খেলাঘরের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান তাসকিন। আঘাতের জায়গায় চামড়া ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। আপাতত ৭ দিন লাগবে সেরে উঠতে। তবে সেরে উঠলেও আমরা তাকে ঝুঁকি নেবো না।’

ঢাকা প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ খেলতে পেরেছেন ২৬ বছর বয়সী পেসার। দলের হয়ে সর্বোচ্চ ১০ উইকেট শিকার তার। সেরা বোলিং ১৫ রানে ৩ উইকেট।

তাসকিনকে হারিয়ে মোহামেডানের জন্য সুপার লিগ আরও কঠিন হয়ে গেলো। একদিন আগেই সাকিব জানিয়েছেন, তিনি সুপার লিগে খেলবে না। পরিবারকে সময় দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন বাঁহাতি অলরাউন্ডার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম