আম্পায়ারের সিদ্ধান্তে মাহমুদউল্লাহর ‘গড়াগড়ি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ২০:১৯আপডেট : ২৩ জুন ২০২১, ২০:১৯

সাকিব আল হাসানের স্টাম্প-কাণ্ডের পর মিরপুরে আরেক ঘটনা। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে হতাশ মাহমুদউল্লাহ মাঠে ‘গড়াগড়ি’ করে শিশুসুলভ আচরণ করলেন! আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহর আচরণ ছিল বিস্ময়কর।

আম্পায়ারের সিদ্ধান্তে মাহমুদউল্লাহর ‘গড়াগড়ি’ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অলক কাপালির কাছেই মূলত হেরেছে গাজী গ্রুপ। তিনি যখন ক্রিজে আসেন, তখনও প্রাইম ব্যাংকের জয়ের জন্য ২৮ বলে প্রয়োজন ৩৯ রানের। কাপালির সঙ্গে উইকেটে থাকা নাহিদুল বাদে প্রতিষ্ঠিত কোনও ব্যাটসম্যান নেই। ম্যাচ জয়ের সুযোগ ছিল গাজী গ্রুপেরও। কিন্তু মাহমুদউল্লাহর পরের ওভারে নাহিদুলের দুই ছক্কা ও শেষে কাপালির দুর্দান্ত ফিনিশিংয়ে প্রাইম ব্যাংক ম্যাচ নিজেদের করে নেয়।

আম্পায়ারের সিদ্ধান্তে মাহমুদউল্লাহর ‘গড়াগড়ি’ অথচ এই কাপালিকে ফেরানোর সুযোগ এসেছিল মাহমুদউল্লাহদের। নাসুম আহমেদের শর্ট বল হালকা টার্ন করে উইকেটকিপারের গ্লাভসে যায়। স্লিপে থাকা মাহমুদউল্লাহ আবেদন করতে করতে এগিয়ে আসেন, আর কভার থেকে আরিফুল আবেদন করে সাড়া না পাওয়ায় অবাক। উইকেটকিপার আকবর আলী আম্পায়ারের ঠিক সামনে। তাদের আবেদন যেন থামছেই না! মিড উইকেটে থাকা জাকের আলী হাঁটু মুড়ে বসে। নাসুমও তাই। এত সব কিছুর মধ্যে আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ছিলেন নীরব। কট বিহাইন্ডের আবেদন শুরুতেই নাকচ করার পর গাজী গ্রুপের জোরালো আবেদনেও সিদ্ধান্ত পাল্টায়নি তার।

আম্পায়ারের সিদ্ধান্তে মাহমুদউল্লাহর ‘গড়াগড়ি’ হতাশ মাহমুদউল্লাহ এরপর শিশুসুলভ কাণ্ড করলেন। পাশের উইকেটে দুইবার ঘুষি দিলেন। গড়াগড়ি খেলেন ২২ গজে! সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছিলেন না মাহমুদউল্লাহ। নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত দিয়ে বসে রইলেন। আম্পায়ার খেলা চালানোর জন্য বললেও তার ভ্রুক্ষেপ নেই। কয়েক মিনিট বিরতির পর মাহমুদউল্লাহ উঠে দাঁড়ান, এরপরই শুরু হয় ম্যাচ। অভিজ্ঞ এই ক্রিকেটারের অদ্ভুত অঙ্গভঙ্গি জন্ম দিয়েছে বিস্ময়ের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ