যুব বিশ্বকাপ জয়ী শামীম জেতালেন দোলেশ্বরকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২৩:২২আপডেট : ২৪ জুন ২০২১, ২৩:২২

জাতীয় দলের সুযোগ পাওয়ার খবর শুনেই ম্যাচ খেলতে নেমেছিলেন শামীম হোসেন। কিন্তু ওই ম্যাচ ২ রানের বেশি করতে পারেননি। তবে আজ তার অপরাজিত ৫২ রানের ইনিংসের উপর ভর করেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রাইম ব্যাংককে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংক ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২৬ রান সংগ্রহ করে। মামুলি সেই লক্ষ্যে খেলতে নেমে শামীমের ব্যাটে ৭ বল হাতে রেখেই ৫ উইকেট জয় নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বির বোলিং তোপে ১৯.৫ ওভারে ১২৬ রান তুলেই অলআউট হয় প্রাইম দোলেশ্বর। দলের দুই ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। এর মধ্যে রনি তালুকদারের রানই ৫৯। ৪১ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজানো রনির ইনিংসের ওপর ভর করেই মূলত একশ ছাড়ায় প্রাইম ব্যাংকের স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে নাহিদুল ইসলামের ব্যাট থেকে।

দোলেশ্বরের বোলারদের মধ্যে ৩৬ রানে চার উইকেট নেন শফিউল ইসলাম। এছাড়া চলতি লিগে ধারাবাহিক ভাবে ভালো করা কামরুল ইসলাম নেন তিনটি উইকেট।

১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে প্রাইম দোলেশ্বর। এরপর ফজলে মাহমুদ (২০) ও সাইফ হাসান (২৭) বেশিক্ষণ টিকতে পারেনি। দলের ৬৯ রানের মাথায় ক্রিজে নামেন যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য শামীম হোসেন। নেমেই ঝড় তোলেন তরুণ এই ব্যাটসম্যান। অপরপ্রান্তে থাকা মার্শাল আইয়ুব (১৩) রানে বিদায় নিলেও ঝড় অব্যাহত থাকে শামীমের। শেষ পর্যন্ত তার অপরাজিত ৫২ রানের ইনিংসের উপর ভর করেই ৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে দোলেশ্বর। ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায় শামীম নিজের ইনিংসটি খেলেছেন।

রুবেল হোসেন ২২ রানে দুটি উইকেট নিয়েছেন। এছাড়া শরিফুল, রুবেল মিয়া ও অলক কাপালি একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের