মরুর বুকেই ১৭ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২১, ০১:০৪আপডেট : ২৬ জুন ২০২১, ০১:০৯

করোনা পরিস্থিতিতে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে সরে যেতে পারে, এমন একটা সম্ভাবনা অনেক দিন থেকে। কিন্তু শুক্রবার ক্রিকইনফোর দেওয়া খবর অনুযায়ী, এটা এখন পরিষ্কার যে সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ। যদিও আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরে গেলেও এর স্বত্ত্ব থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে।

ক্রিকইনফোর দেওয়া খবর অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর। ১৬ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। মূলত স্থগিত হয়ে যাওয়া আইপিএল ফাইনালের পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৯ সেপ্টম্বের থেকে যেটি অনুষ্ঠিত হওয়ার কথা এই মরুর বুকেই।

পরিকল্পনা অনুযায়ী, আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে প্রথম রাউন্ড। ভেন্যু সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি দল সুপার-১২ এ খেলার যোগ্যতা অর্জন করবে। এই ৮ দলের মধ্যে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে ম্যাচ হবে ১২টি।

সুপার ১২-তে হবে ৩০টি ম্যাচ। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের সঙ্গে বাকি ৪টি দল এখানে যুক্ত হবে। এখানেও আবার দুটি গ্রুপে খেলা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৬টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দুটি দল সেমিফাইনালে অংশ নেবে। সবগুলো ম্যাচ হবে তিনটি ভেন্যু- দুবাই, আবুধাবি ও শারজায়। দুটি সেমিফাইনালের পর হবে ফাইনাল। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম