রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮

ব্যাট হাতে ক্রিকেট মাঠে বহুবার দর্শক মাতিয়েছেন রোহিত শর্মা। এবার তার নতুন ইনিংস শুরু হচ্ছে একেবারেই ভিন্ন মঞ্চে। ভারতীয় ক্রিকেটের এই তারকা এবার হতে যাচ্ছেন একটি নতুন গেম শোর সঞ্চালক। যার নাম ‘ফ্যামিলি ফুল হাউজ উইথ রোহিত শর্মা’।

সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনিলিভে প্রচার হবে অনুষ্ঠানটি। ৩৯ বছর বয়সী রোহিতকে দেখা যাবে এবার সঞ্চালকের ভূমিকায়।

ইতোমধ্যে শুটিং শুরু হয়ে গেছে। সেটে নিজের প্রথম দিনের কিছু ঝলকও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। নতুন এই যাত্রা নিয়ে তার উচ্ছ্বাসও ছিল স্পষ্ট।

মজার ব্যাপার হলো, সেটে রোহিতের জন্য তৈরি বিশেষ লাউঞ্জেও ফুটে উঠেছে তার ক্রিকেটীয় পরিচয়। দেয়ালে ফ্রেমবন্দি করা হয়েছে তার আইকনিক জার্সি। দেয়ালে রয়েছে ‘হিটম্যান’ লেখা নকশা। পাশাপাশি তাকের ওপর রাখা হয়েছে তার হেলমেট ও ব্যাট। পুরো জায়গাজুড়েই রয়েছে নীল রঙের প্রাধান্য, যা স্পষ্টতই তার ক্রিকেটীয় পরিচয়কে সামনে এনেছে।

রোহিতের টেলিভিশনে অভিষেকও হচ্ছে তার ক্রিকেট ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়ে। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন তিনি শুধু ওয়ানডে ক্রিকেটেই খেলছেন। বয়সের কারণে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় পরিকল্পনায় তার জায়গা নিয়ে আলোচনা চলছে। তবে জুলাইয়ে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করে নিজের দাবিটা আবারও জোরালো করেছেন তিনি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ২৮৮ ম্যাচে ১১ হাজার ৮৯৫ রান করেছেন। তার মধ্যে রয়েছে ৩৪টি সেঞ্চুরি ও ৬২টি হাফসেঞ্চুরি। ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ২৬৪ রান।

/এফআইআর/
সম্পর্কিত
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
সর্বশেষ খবর
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি